ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৪৩ বার

বেশ কয়েক বছর আগে অভিনেতা আবুল হায়াতের রচনা ও নির্দেশনায় ‘শেষ পত্র’ নাটকে অভিনয় করেছিলেন দিলারা জামান, শর্মিলী আহমেদ, ডলি জহুর ও চিত্রলেখা গুহ। দীর্ঘদিন পর আবার একসঙ্গে এক নাটকে কাজ করলেন আবুল হায়াত, দিলারা জামান ও ডলি জহুর। তবে এবার আবুল হায়াত নির্দেশনা দিচ্ছেন না, অভিনয় করছেন। রাহাত কবিরের চিত্রনাট্য ও পরিচালনায় ‘দাদি ভয়ংকর’ নামের একক নাটকে অভিনয় করলেন তাঁরা। গতকাল নাটকটির শুটিং শেষ হয়েছে।

নাটকের গল্প প্রসঙ্গে রাহাত কবির বলেন, ‘ইন্টারনেট এবং আমাদের যাপিত জীবন এই নাটকের মূল বিষয়। ইন্টারনেটের ভালো দিক যেমন আছে, খারাপ দিকও আছে। এই নাটকে ভালো-খারাপ দুটি দিকই দেখানো হয়েছে। কিন্তু ইন্টারনেটের সঠিক ব্যবহার যে আমাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, সেটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে। নাটকে তিনজন কিংবদন্তি গুণী শিল্পীর শিডিউল মেলাতে আমার কষ্ট হয়েছে, কিন্তু তাঁরা ভীষণ আন্তরিকতার সঙ্গে কষ্ট করে সব দিক ম্যানেজ করে সময় দিয়েছেন, অভিনয় করেছেন। এই নাটক আমার জীবনের মাইলফলক হয়ে থাকবে।’

আবুল হায়াত বলেন, ‘ভীষণ ভালো লেগেছে নাটকটিতে কাজ করে। কারণ, কয়েকজন সিনিয়র শিল্পীকে এক করে একক নাটক নির্মাণ করা কঠিন একটি কাজ। রাহাত কবিরকে ধন্যবাদ এমন একটি গল্পে আমাদের নিয়ে নাটক নির্মাণের জন্য।’

দিলারা জামান বলেন, ‘প্রযুক্তি আমাদের যতটা স্বাচ্ছন্দ্য দিচ্ছে, ঠিক ততটা বিপদও ডেকে আনছে। সেই ব্যাপারেই মূলত নাটকের মধ্য দিয়ে সবাইকে সাবধান করে দেওয়া। খুব ভালো লেগেছে কাজটি করে। আমার তো বারবার সেই শেষ পত্রের দিনগুলোর কথা মনে পড়ছিল।’

ডলি জহুর বলেন, ‘অনেক বছর আগে হায়াত ভাইয়ের পরিচালনায় আমরা চারজন একসঙ্গে অভিনয় করেছিলাম, তার মধ্যে শর্মিলী আপা আমাদের মাঝে নেই। এত দিন পরে দিলারা আপা, হায়াত ভাইয়ের সঙ্গে এক নাটকে কাজ করে কী যে ভালো লেগেছে ভাষায় প্রকাশের নয়।’

‘দাদি ভয়ংকর’ নাটকে দাদির চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান। আবুল হায়াত অভিনয় করেছেন রাইসুল এবং ডলি জহুর মর্জিনা চরিত্রে। অন্যান্য চরিত্রে আছেন নাদের চৌধুরী, করভী মিজান, আরশ খান ও উর্বী। শিগগিরই নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি

আপডেট টাইম : ১০:২৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬