ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ৩৭ বার
এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মগুলো হাজির হচ্ছে বিনোদনের এক বিশাল পসরা নিয়ে। ডিজিটাল দুনিয়ায় মুক্তি পাচ্ছে হরর-কমেডি, ক্রাইম থ্রিলার, ফ্যামিলি রিয়ালিটি শো, রোমান্টিক ড্রামা এবং অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার একঝাঁক নতুন কনটেন্ট।
নেটফ্লিক্স, প্রাইম ভিডিওসহ শীর্ষস্থানীয় প্ল্যাটফর্মগুলোতে চলতি সপ্তাহে মুক্তি পাওয়া আলোচিত কনটেন্টগুলোর তালিকা দেওয়া হলো।
হাজব্যান্ডস ইন অ্যাকশন (নেটফ্লিক্স)
ভরপুর কমেডি আর অ্যাকশনে ঠাসা কোরিয়ান সিনেমা। গল্পের মূল চরিত্রে আছেন একজন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা, যিনি দীর্ঘ চেষ্টার পর এক কুখ্যাত ড্রাগ ডিলারকে গ্রেফতার করেন। কিন্তু তার সেই খুশিতে জল ঢেলে দিয়ে অপরাধী চক্রটি প্রতিশোধ নিতে অপহরণ করে ওই কর্মকর্তার সাবেক স্ত্রীকে। সাবেক স্ত্রীকে উদ্ধার করতে এবার তাকে হাত মেলাতে হয় নারীর বর্তমান স্বামীর সঙ্গে, যিনি পেশায় একজন নিরীহ পশু চিকিৎসক। সম্পূর্ণ বিপরীত স্বভাবের দুই স্বামীর এই যৌথ মিশন জুড়েই রয়েছে চমৎকার কমেডি ও অ্যাকশন। যা ১৯ জুন থেকে নেটফ্লিক্সে স্ট্রিম হবে।
ভয়েসমেইলস ফর ইসাবেল (নেটফ্লিক্স)
গল্পের মূল চরিত্র জিল একজন পেস্ট্রি শেফ, যে তার ছোট বোন ইসাবেলের আকস্মিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত। এই মানসিক ধাক্কা কাটিয়ে উঠতে জিল প্রতিনিয়ত বোনের পুরোনো ফোন নম্বরে কল করে ভয়েস মেসেজে নিজের মনের কথাগুলো রেকর্ড করে রাখত। তবে জিল জানত না যে, নম্বরটি এখন ওয়েস নামের একজন রিয়েল এস্টেট এজেন্টের। ওয়েস নিয়মিত জিলের সেই আবেগঘন বার্তাগুলো শুনতে শুনতে এক সময় তার প্রতি তীব্র আকর্ষণ অনুভব করতে শুরু করে, যা গল্পকে রূপ দেয় এক ভিন্নধর্মী রোমান্সে। সিনেমাটি ১৯ জুন থেকে নেটফ্লিক্সে স্ট্রিম হবে।
আই উইল ফাইন্ড ইউ (নেটফ্লিক্স)
হারলান কোবেনের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এই টানটান উত্তেজনার থ্রিলার। নিজের সন্তানকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন ডেভিড বারোজ। কিন্তু হঠাৎ তার হাতে এমন এক প্রমাণ আসে, যা ইঙ্গিত করে তার সন্তান হয়তো এখনও বেঁচে আছে! কারাগার থেকে পালিয়ে সত্যের সন্ধানে নামেন ডেভিড। আর তাতেই একে একে বেরিয়ে আসতে থাকে পরিবার ও পুলিশের ভেতরের এক অন্ধকার ও গোপন নেটওয়ার্ক। থ্রিলারটি ১৮ জুন নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।
দৃশ্যম ৩ (প্রাইম ভিডিও)
জনপ্রিয় মালায়লাম থ্রিলার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে ‘জর্জকুট্টি’ চরিত্রে আবারও পর্দায় কাঁপাতে ফিরছেন সুপারস্টার মোহনলাল। বরুণের নিখোঁজ হওয়ার বহু বছর পরও জর্জকুট্টি তার পরিবারকে অতীত পাপের হাত থেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে দীর্ঘদিনের এই গোপন রহস্য বয়ে বেড়ানোর মানসিক চাপ দিন দিন বাড়ছে। জর্জকুট্টি কি এবারও পুলিশের চেয়ে এক ধাপ এগিয়ে থাকবেন, নাকি সত্যের জয় হবে? প্রেক্ষাগৃহের সফলতার পর এবার ওটিটির পর্দায় ঝড় তুলতে আসছে সিনেমাটি। যা ১৮ জুন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে।
ইউর ফল্ট : লন্ডন (প্রাইম ভিডিও)
‘মাই ফল্ট: লন্ডন’ সিনেমার এই সিক্যুয়ালে নোয়াহ এবং নিকের সম্পর্কের জটিল সমীকরণ আরও এগিয়ে যাবে। নোয়াহ যখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তার জীবনের নতুন অধ্যায় শুরু করে, নিক তখন ব্যস্ত নিজের কর্মজীবন নিয়ে। দীর্ঘ দূরত্ব, নতুন চারপাশ আর সম্পর্কের নানা হাতছানির মুখে কি টিকে থাকবে তাদের ভালোবাসা? মার্সিডিজ রনের জনপ্রিয় রোমান্টিক ট্রিলজির দ্বিতীয় খণ্ডের এই রূপান্তরে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আশা ব্যাংকস ও ম্যাথিউ ব্রুম। যা প্রাইম ভিডিওতে ১৭ জুন থেকে স্ট্রিম হয়েছে।
আন্দ্রে ইজ অ্যান ইডিয়ট (নেটফ্লিক্স)
সান ফ্রান্সিসকোর ক্রিয়েটিভ ডিরেক্টর আন্দ্রে রিকিয়ার্দির জীবন ও লড়াই নিয়ে নির্মিত হয়েছে এই আবেগঘন প্রামাণ্যচিত্র। মরণব্যাধি ক্যানসার ধরা পড়ার পরও ভেঙে পড়েননি আন্দ্রে। বরং জীবনের শেষ দিনগুলোকে তিনি কীভাবে সততা, চরম হাস্যরস ও পরিবারের ভালোবাসায় সিক্ত করে কাটিয়েছেন, তা-ই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত এই তথ্যচিত্রে অংশ নিয়েছেন আন্দ্রের স্ত্রী, সন্তান ও কাছের বন্ধুরা। প্রামাণ্যচিত্র ১৭ জুন মুক্তি পেয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে

আপডেট টাইম : ১০:৫৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬