ঢাকা ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ঢাকা নাকি আমেরিকা, কোথায় আছেন বুবলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ২৫ বার

দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী মা হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তান ও তার বাবার পরিচয় প্রকাশ করার পর শোবিজ অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।

সব থেকে বড় প্রশ্ন উঠে, এখন কোথায় আছেন বুবলী? চলচ্চিত্র অঙ্গনে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল, সন্তান জন্ম দিতে অভিনেত্রী বুবলী হয়তো যুক্তরাষ্ট্রে গেছেন। এর পেছনে কারণ হিসেবে অনেকে উল্লেখ করেন, অতীতেও তিনি সন্তান জন্মদানের সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করেছিলেন।

তবে বুবলীর ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, এবারও যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু পরিকল্পনা থাকলেও তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। কারণ, যুক্তরাষ্ট্রের অভিবাসনসংক্রান্ত কিছু জটিলতার কারণে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা থেকে সরে আসতে হয়। যদিও এ বিষয়ে বুবলী নিজে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

ঘনিষ্ঠজনদের ভাষ্য অনুযায়ী, মাতৃত্বকালীন পুরো সময় তিনি ঢাকাতেই ছিলেন এবং চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে এ সময় তিনি খুব সীমিত পরিসরে চলাফেরা করেছেন।

এমনকি হাসপাতালেও যাতায়াত করেছেন সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করে। ফলে বিষয়টি দীর্ঘ সময় জনসমক্ষে আসেনি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে শাকিব খান-শবনম বুবলী দম্পতির প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। দুই বছর পর ২০২২ সালে সন্তান জন্মের খবরটি একসঙ্গে প্রকাশ্যে আনেন বুবলী। তাই অনেকেই ধারণা করছেন হয়তো এবারও আমেরিকায় আছেন এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ঢাকা নাকি আমেরিকা, কোথায় আছেন বুবলী

আপডেট টাইম : ১০:৫৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬