ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

তৃতীয় সন্তানের বাবা হলেন শাকিব, মা বুবলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ৩৮ বার

অভিনেত্রী শবনম বুবলী দ্বিতীয়বারের মতো সন্তানসম্ভবা হয়েছেন এমন গুঞ্জন বেশ কয়েক মাস ধরেই ঘুরে বেড়াচ্ছিল শোবিজের আকাশে। এবার শোনা যাচ্ছে, ঢালিউডের সুপারস্টার নায়ক শাকিব খান ও বুবলীর সংসারে এসেছে নতুন অতিথি। নতুন করে এই আলোচনা শুরু হয়েছে কোরিওগ্রাফার অ্যাডলফ খানের একটি ফেসবুক পোস্ট ঘিরে।

সম্প্রতি বুবলীর সঙ্গে একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘মাতৃত্ব সুন্দর! কন্যাসন্তান আল্লাহর বড় নেয়ামত, বিশেষ উপহার। অভিনন্দন আর অনেক দোয়া শবনম বুবলী।’

পোস্টটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে নানা জল্পনা-কল্পনা শুরু হয়। অনেকে মন্তব্যের ঘরে ‘আলহামদুলিল্লাহ’ লিখে শুভেচ্ছা জানিয়েছেন।তবে অ্যাডলফ খানের পোস্টের বিষয়ে বুবলী বা শাকিব খানের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে বেশকিছু সূত্র দাবি করছে, আবারও ছেলে সন্তানের জন্ম দিয়েছেন বুবলী। তবে সেই দাবির পক্ষে তেমন কোনো মজবুত তথ্য পাওয়া যায়নি। প্রথমবার মা হওয়ার আগে বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল। সে সময় তিনি সন্তানের বাবা বা নিজের বৈবাহিক সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। পরে সন্তানকে সঙ্গে নিয়ে সামনে এসে জানান, শাকিব খানই তার স্বামী। সেই অভিজ্ঞতার কারণেই এবারও তার মাতৃত্ব নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে বলে মনে করছেন অনেকে।

বুবলী বা শাকিব খানের পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য এলে প্রকৃত তথ্য জানা যাবে।

শাকিব খানের সঙ্গে বুবলীর বিয়ের খবর প্রকাশ্যে আসে ২০২২ সালে। পরে জানা যায়, তারা ২০১৮ সালের ২০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালের ২১ মার্চ তাদের পুত্রসন্তানের জন্ম হয়। পরে দুজনই সামাজিক মাধ্যমে সন্তানকে পরিচয় করিয়ে দেন। তাদের ছেলের নাম শেহজাদ খান বীর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

তৃতীয় সন্তানের বাবা হলেন শাকিব, মা বুবলী

আপডেট টাইম : ০৩:৩৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬