ঢাকা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিল্ম পলিটিকসের শিকার’ প্রসঙ্গে কী বললেন শাকিব খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ৮ বার
ঈদে মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ সিনেমা নিয়ে চলা নেতিবাচক প্রচারণা এবং তথাকথিত ‘ফিল্ম পলিটিকস’ প্রসঙ্গে মুখ খুলেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান।

মুক্তির প্রথম সপ্তাহ শেষে বৃহস্পতিবার রাজধানীর উত্তরার স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রচারণায় অংশ নেন তিনি।

সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটিকে ঘিরে ছড়ানো নেতিবাচক প্রচারণার সমালোচনা করেন এই অভিনেতা।শাকিবের অভিযোগ, সিনেমা মুক্তির প্রথম দিন থেকেই একটি নির্দিষ্ট মহল পরিকল্পিতভাবে শুধু নেতিবাচক প্রতিক্রিয়াগুলো প্রচার করেছে। ইতিবাচক মন্তব্যগুলো আড়াল করে বেছে বেছে সমালোচনামূলক অংশ ছড়িয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে তিনি বলেন, ‘একটা সিনেমায় পজিটিভ-নেগেটিভ রিভিউ হয়।

শুধু  নেগেটিভ রিভিউ কেটে কেটে প্রচার করলো প্রথম দিন—এর ব্যাপারটা বুঝলাম না। এই আক্ষেপটা কার প্রতি? আক্ষেপটা কি আমার প্রতি? এই চক্রান্তটা কার প্রতি? আমার প্রতি? সানমোশন পিকচার্সের প্রতি? না রুশোর প্রতি? না আমার অন্যান্য কোনো আর্টিস্টের, আমার নায়িকাদের প্রতি? কার প্রতি আমি বুঝলাম না। নাকি বাংলা সিনেমার প্রতি?’তার মতে, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী বাংলা সিনেমার অগ্রগতি দেখতে চায় না। নতুন ধরনের গল্প ও নির্মাণশৈলী নিয়ে কোনো সিনেমা এগিয়ে এলে সেটিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়।

শাকিব খান বলেন, দর্শকদের নতুন কিছু দেখানোর প্রচেষ্টা চললেও একটি পক্ষ এখনো পুরনো ধাঁচের সিনেমার মধ্যেই চলচ্চিত্রকে সীমাবদ্ধ রাখতে চায়। তবে এসব বিষয়কে তিনি দীর্ঘ ক্যারিয়ারের অংশ হিসেবেই দেখছেন।

এ সময় দীর্ঘ ক্যারিয়ারে ‘ফিল্ম পলিটিকস’-এর শিকার হওয়া প্রসঙ্গে প্রশ্ন উঠলে তা নিয়েও সরাসরি কথা বলেন এই নায়ক।

প্রায় ২৭ বছরের ক্যারিয়ারে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন উল্লেখ করে তিনি জানান, সাফল্যের শীর্ষে পৌঁছানোর মতো সেখানে টিকে থাকাও সমান কঠিন।

শাকিব বলেন, ক্যারিয়ারের প্রথম বছর থেকেই আমি পলিটিকসের শিকার।

যদিও আমি এটাকে শিকার বলি না। আমার কাছে মনে হয়, পাহাড়ের চূড়ায় উঠতে কষ্ট করেই উঠতে হয়। আবার চূড়ায় যদি থাকতে হয় তাহলেও অনেক স্ট্রাগল, কষ্ট করেই থাকতে হয়। এটা আমাদের ক্যারিয়ারেরই অংশ।অভিনেতার দাবি, মুক্তির পর দ্বিতীয় দিন থেকেই প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতি বেড়েছে, যা প্রমাণ করে যে সব ধরনের সমালোচনা ও বিতর্কের পরও ভালো কাজ শেষ পর্যন্ত দর্শকের সমর্থন পায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফিল্ম পলিটিকসের শিকার’ প্রসঙ্গে কী বললেন শাকিব খান

আপডেট টাইম : ০৩:৩১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬