ঢাকা ০১:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস অন্যের প্রশংসার ক্ষেত্রে ইসলামের নির্দেশনা আচরণে যেন ফ্যাসিবাদের কোনো ছাপ না থাকে—নেতাকর্মীদের রিজভী পুলিশের দুই দিনের কঠোর দমনপীড়নের পরও রাহুল-প্রিয়াঙ্কাদের নেতৃত্বে উত্তাল দিল্লি ধর্মের ভিত্তিতে নয়, মানুষ হিসেবে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করব: প্রধানমন্ত্রী এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ন্যাশনালকে ১০ হাজার কোটি টাকা ঋণ দেবে সোনালী ব্যাংক দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার সচিবালয়ে দর্শনার্থী পাস ইস্যু সীমিত হচ্ছে, ১২টার আগে প্রবেশ বন্ধ

একদশক পর আবার মৌসুমী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৫০ বার

দীর্ঘ একদশক পর আবারও পরিচালনায় ফিরলেন জনপ্রিয় চিত্রনায়িকা আরিফা পারভীন জামান মৌসুমী। নির্মাণ করেছেন নতুন সিনেমা ‘বিচ্ছেদ বেদনা’। ইতিমধ্যেই তা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) অনাপত্তি সনদ লাভ করেছে।

তবে সিনেমাটি কবে নির্মিত হলো, অভিনয়শিল্পীই-বা কারা- এ বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি।

গত ২৯ এপ্রিল বিএফডিসি’র প্রকাশিত একটি নথিতে জানা যায়, প্রিয়জন কথাচিত্রের ব্যানারে নির্মিত হয়েছে ‘বিচ্ছেদ বেদনা’। প্রযোজক হিসেবে রয়েছেন আবদুর রহমান।

মৌসুমী এখন আমেরিকায় অবস্থান করছেন। বিষয়টি প্রসঙ্গে নায়িকার স্বামী ও অভিনেতা ওমর সানী বলেন, ‘এ সিনেমার কাজটা অনেক আগে হয়েছিল। প্রযোজক হিসেবে রহমান ভাইয়ের নাম দেখে, বিষয়টি মনে পড়ল। আমি মৌসুমীর সঙ্গে কথা বলেছি। যতদূর মনে পড়ে ৯০ শতাংশের বেশি কাজ শেষ হয়েছিল। মৌসুমী পরিচালনা করেছিলেন। বাকিটা প্রযোজক বলতে পারবেন।’

সবশেষ ২০১৬ সালে মৌসুমীর পরিচালনায় মুক্তি পেয়েছে ‘শূন্য হৃদয়’ নামের একটি টেলিফিল্ম। তারপর এবার তিনি নতুন সিনেমাটি নির্মাণ করলেন।

উল্লেখ্য, ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ সিনেমা দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশ করেন মৌসুমী। পরবর্তী সময়ে তার পরিচালনায় মুক্তি পায় ‘মেহের নিগার’ সিনেমাটি। অভিনয় ও পরিচালনার পাশাপাশি তিনি প্রযোজনাতেও যুক্ত রয়েছেন। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘গরীবের রানী’ সিনেমার মাধ্যমে প্রযোজকের খাতায় নাম লিখান এই অভিনেত্রী। সবশেষ তিনি ‘আবার আমি এতিম হতে চাই’ নামের একটি সিনেমা প্রযোজনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’

একদশক পর আবার মৌসুমী

আপডেট টাইম : ০৬:৩১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬