ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট ধ্বংসস্তূপ থেকে যেভাবে উদ্ধার করা হয়েছিল অলৌকিকভাবে বেঁচে যাওয়া মুজতবা খামেনিকে আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বারোপ আইনমন্ত্রীর জুলাই-আগস্টে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ নিয়ন্ত্রণে আসছে রুট-জোনভিত্তিক কোটা জাসদ কার্যালয় থেকে আটক ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিকের বঞ্চিতরা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী চুল হারানোর পর নিজের রূপ নিয়ে যা বললেন সামিয়া

বিশ্ব একাদশে ডাক পেলেন আশরাফুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬
  • ৪২০ বার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলে স্পট ফিক্সিং করে নিষিদ্ধ হয়েছিলেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

গত আগস্টে ঘরোয়া ক্রিকেটের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন এ ডানহাতি ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে আরও অপেক্ষা করতে হবে আশরাফুলকে।

তবে তিনি যে জাতীয় দলে খুব শিগগিরই ফিরবেন তার আভাস দিয়েই রাখছেন। সাড়ে তিন বছর পর রোববার ব্যাট হাতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নেমেছিলেন আশরাফুল।

অনূর্ধ্ব ১৯ দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন তিনি। দুর্দান্ত এক সেঞ্চুরিও তুলে নিয়েছেন আশরাফুল। তিনি ১১৩ রান করেন।

এবার একটি সুখবর পেলেন আশরাফুল। আগামী ১৬ ডিসেম্বর কাতারের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে বিশ্ব একাদশে জায়গা পেয়েছেন তিনি।

কাতার একাদশের বিপক্ষে মাঠে নামবে বিশ্ব একাদশ। সেখানে ১টি টি২০ ও ১টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

১৬ তারিখ টি২০ ম্যাচ এবং ১৮ ডিসেম্বর ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচ দুটি এশিয়ান টাউন ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টে যারা খেলার মত দিয়েছেন: শহীদ আফ্রিদি, সালমান বাট, আব্দুর রাজ্জাক, শোয়েব মকসুদ, কামরান আকমল, উমর আকমল, মোহাম্মদ সামি, সাঈদ আজমল, ফাওয়াদ আলম, ইউসুফ পাঠান, মোহাম্মদ কাইফ, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ শরীফ, জেরোম টেলর, কেসরিক উইলিয়ামস, লক্ষীপতি বালাজি, ফারভিজ মারুফ, চামিন্দা ভাস, হার্শেল গিবস, ইমরান তাহির, নওরোজ মঙ্গল, লিয়াম প্লাঙ্কেট।

সূত্র: গালফ টাইমস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট

বিশ্ব একাদশে ডাক পেলেন আশরাফুল

আপডেট টাইম : ১২:৫০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬