ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

৬ উইকেটে চট্টগ্রামকে হারিয়ে শীর্ষে ঢাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০১৬
  • ৪১১ বার

বিপিএলে চট্টগ্রামকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে এককভাবে টেবিলের শীর্ষে ওঠে এসেছে ঢাকা ডায়নামাইটস। ১১ খেলায় দলটির সংগ্রহ এখন ১৬ পয়েন্ট। আর ১১ খেলায় ১২ পয়েন্ট সংগ্রহে নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানেই রইলো চট্টগ্রাম। লিগ পর্বে আর একটি করে খেলা রয়েছে দু’দলের।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে চট্টগ্রাম।তামিম ইকবালের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৪ রান করে চট্টগ্রাম ভাইকিংস। ১৩৫ রানের টার্গেট ১০ বল বাকি থাকতেই মাত্র ৪ উইকেট হারিয়ে টপকে যায় ঢাকা।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম। মাত্র ১ রান করে আন্দ্রে রাসেলের বলে আউট হন ব্যাটিং দানব ক্রিস গেইল। দ্রুতই ফিরে যান আনামুল হক বিজয়। রন্সফোর্ড বোটেনের বলে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন বিজয়। ব্যক্তিগত ৬ রান করে ব্রাভোর বলে জহুরুল ইসলাম অমি আউট হলে চাপে পড়ে চট্টগ্রাম। তবে ৩ রানে ৩ উইকেট হারালেও সাহস হারাননি তামিম। এক প্রান্ত আগলে রেখে দলের রানের চাকা সচল রেখেছিলেন তিনি। পাশাপাশি এবারের আসরে পঞ্চম হাফ-সেঞ্চুরিও তুলে নেন তামিম। শেষ পর্যন্ত ৬টি চার ও ৩টি ছক্কায় ৫৯ বলে ৭৪ রানে থামেন তিনি। এ ছাড়া পাকিস্তানের শোয়েব মালিক ২৫ বলে ৩৩ রান করেন। ফলে ৬ উইকেটে ১৩৪ রান করতে পারে চিটাগাং।

১৩৫ রানের লক্ষে মাঠে নেমে ঢাকার মারকুটে ওপেনার মেহেদি মারুফ মাত্র ৯ রানে থেমে যান। মোহাম্মদ নবীর বলে আউট হন তিনি। নাসির হোসেন ব্যাট হাতে ঝড় তোলার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু ৬ বলে ১৩ রান করে ইমরান খান জুনিয়রের বলে আউট হন নাসির। তবে শ্রীলংকার কুমার সাঙ্গাকারার ৩৫ বলে ৩৫, আলাউদ্দিন বাবুর অপরাজিত ২৭ বলে ৩৩ ও ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের ১৮ বলে অপরাজিত ৩১ রানের ওপর ভর করে ১০ বল হাতে রেখেই জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে ঢাকা।

ঢাকার পক্ষে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো।

সংক্ষিপ্ত স্কোর:

চিটাগাং ভাইকিংস: ১৩৪/৬, ২০ ওভার (তামিম ৭৪, মালিক ৩৩, ব্রাভো ৩/২৭)।

ঢাকা ডায়নামাইটস: ১৩৫/৪, ১৮.২ ওভার (সাঙ্গাকারা ৩৫, আলাউদ্দিন ৩৩*, নবী ১/২)।

ফল: ঢাকা ডায়নামাইটস ৬ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : ডোয়াইন ব্রাভো (ঢাকা ডায়নামাইটস)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

৬ উইকেটে চট্টগ্রামকে হারিয়ে শীর্ষে ঢাকা

আপডেট টাইম : ১১:৫৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০১৬