ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

প্রবাসী আনিকাকে নিয়েই এশিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৮ বার

প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল মঞ্চে খেলার রোমাঞ্চ এখন বাংলাদেশ নারী ফুটবল দলে। অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ার সেরাদের বিপক্ষে লড়তে যাওয়ার আগে আজ ২৬ সদস্যের দল সাজিয়েছে বাফুফে। ব্রিটিশ কোচ পিটার জেমস বাটলারের এই দলে সবচেয়ে বড় চমক হয়ে এসেছেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী।

​দীর্ঘদিন ধরেই আলোচনা ছিল সুইডেন প্রবাসী আনিকাকে নিয়ে। ইউরোপীয় কন্ডিশনে বেড়ে ওঠা এই মিডফিল্ডারের অন্তর্ভুক্তি দলের মাঝমাঠে নতুন গতি যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। এই দলে আছেন লিগে সর্বোচ্চ ২৫ গোল করা আলপি আক্তার।

গোলবারের নিচে অতন্দ্র প্রহরী রুপনা চাকমার সাথে রক্ষণভাগে থাকছেন শিউলি আজিম ও শামসুন্নাহার সিনিয়র। মাঝমাঠে মারিয়া মান্দা, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমাদের সাথে আনিকার সমন্বয় এখন দেখার বিষয়। অন্যদিকে, গোল করার মূল দায়িত্ব থাকছে তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও উদীয়মান ফরোয়ার্ড সাগরিকার ওপর। নেতৃত্বে থাকছেন আফঈদা খন্দকার।

অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ান কাপে গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের সঙ্গী এশিয়ার তিন পরাশক্তি—চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। সূচি অনুযায়ী, আগামী ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। এরপর ৬ মার্চ উত্তর কোরিয়া এবং ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে লড়বে আফঈদা-ঋতুপর্ণারা। অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন ১৫ কিংবা ১৬ ফেব্রুয়ারি।

এশিয়ান কাপে বাংলাদেশ দল

গোলরক্ষক: রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী।

ডিফেন্ডার: আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, নবীরন খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, হালিমা খাতুন, সৌরভী আফরিন।

মিডফিল্ডার: স্বপ্না রানী, মুনকি আক্তার, আইরিন খাতুন, শাহেদা আক্তার, উমহেলা মারমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, আনিকা রানিয়া সিদ্দিকী, উন্নতি খাতুন।

ফরোয়ার্ড: আলপি আক্তার, সৌরভী আকন্দ প্রীতি, মোসাম্মত সুলতানা, তহুরা খাতুন, মোসাম্মত সাগরিকা ও শামসুন্নাহার জুনিয়র। ‎স্ট্যান্ডবাই: অর্পিতা বিশ্বাস, সিনহা জাহান, শান্তি মার্ডি, তনিমা বিশ্বাস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

প্রবাসী আনিকাকে নিয়েই এশিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ

আপডেট টাইম : ১১:৪৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬