ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

পাকিস্তান সরে গেলে বিশ্বকাপে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১১৪ বার

আইসিসি থেকে বাদ পড়লেও পাকিস্তান যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে তাদের জায়গায় বাংলাদেশ বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারে বলে গুঞ্জন উঠেছে; তবে এমন পরিস্থিতি তৈরি হলে তা বিতর্ক ও কূটনৈতিক জটিলতা বাড়াবে।

বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবেই বিশ্বকাপ থেকে সরিয়ে দিয়েছে আইসিসি। এবারের আসরে তাই দর্শক হয়েই থাকতে হবে টাইগারদের। তবে বিশ্বকাপে খেলার সামান্য সম্ভাবনা এখনও আছে।

বিশ্বকাপ খেলতে যে পথে হাঁটতে হবে, তা বড় দৃষ্টিকটু। অনেকটা প্রতারণাই হবে বলা যায়। কেননা পাকিস্তান দল বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নিলেই কেবল বিশ্বকাপে খেলতে পারবে টাইগাররা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পাকিস্তান যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় তাহলে বাংলাদেশকে ফেরানো হতে পারে। সে ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে শ্রীলংকায়, পাকিস্তানের বদলে।

এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ভারতীয় গণমাধ্যমটি লিখেছে, “পাকিস্তান যদি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, বাংলাদেশকে ‘এ’ গ্রুপে তাদের স্থলাভিষিক্ত করা হবে। তখন বিসিবির দাবি অনুযায়ী তারা সব ম্যাচ শ্রীলংকায় খেলবে। সেটা হলে লজিস্টিক্যাল চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।’

তবে এমন প্রতিবেদনে পাকিস্তান হয়তো বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে নতুন করে ভাববে। কারণ যে বাংলাদেশের জন্য তারা বিশ্বকাপ বর্জন করবে, তারাই যদি তাদের জায়গায় খেলার সুযোগ পায় সেটা হবে তাদের জন্য বড় ধাক্কা।

অন্যদিকে যদি বাংলাদেশও সেই সুযোগ লুফে নেয়, তবে তা হবে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের প্রতারণা। কেননা বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারছে না বলেই, বিশ্বকাপ থেকে সরে যেতে চাচ্ছে পাকিস্তান।

এমতাবস্থায় পাকিস্তানের সামনে নতুন এই সমীকরণ প্রকাশ করে ম্যান ইন গ্রিনদের অনেকটাই চাপে ফেল দিল আইসিসি। এখন দেখার অপেক্ষা, পাকিস্তান কী সিদ্ধান্ত নেয়!

এদিকে যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে, তাহলে কঠিন শাস্তির মুখে পড়বে তারা। যা জানিয়েছে আইসিসি। এমনও হতে পারে, এশিয়া কাপ থেকে বাদ পড়তে পারে তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

পাকিস্তান সরে গেলে বিশ্বকাপে বাংলাদেশ

আপডেট টাইম : ০৯:৫১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬