ঢাকা ১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

পিএসএলের প্রথম নিলাম ১১ ফেব্রুয়ারি, সর্বোচ্চ ভিত্তি মূল্য ৪ কোটি ২০ লাখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ১৩৫ বার

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর থেকে বড় পরিবর্তনে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দীর্ঘদিনের প্লেয়ার্স ড্রাফট পদ্ধতি বাতিল করে এবার প্রথমবারের মতো নিলামভিত্তিক ব্যবস্থা চালু হচ্ছে। সেই নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১১ ফেব্রুয়ারি।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিলামের তারিখ ঘোষণা করলেও ভেন্যুর বিষয়ে বিস্তারিত জানায়নি পিসিবি। নিলামে খেলোয়াড়দের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে পাকিস্তানি রুপিতে। শীর্ষ ক্যাটাগরির খেলোয়াড়দের জন্য সর্বোচ্চ ভিত্তি মূল্য ধরা হয়েছে ৪ কোটি ২০ লাখ রুপি। এর বাইরে অন্যান্য ক্যাটাগরিতে ভিত্তি মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ২ কোটি ২০ লাখ, ১ কোটি ১০ লাখ ও ৬০ লাখ রুপি।

এবারের আসরে নতুন করে যুক্ত হচ্ছে দুটি ফ্র্যাঞ্চাইজি—হায়দরাবাদ ও শিয়ালকোট। ফলে পিএসএলে অংশ নেওয়া দলের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে আটে। একই সঙ্গে টুর্নামেন্ট কাঠামো ও খেলোয়াড় চুক্তিতেও আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের বর্তমান স্কোয়াড থেকে সর্বোচ্চ চারজন খেলোয়াড় ধরে রাখতে পারবে। প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার—এই চার ক্যাটাগরি থেকে একজন করে খেলোয়াড় রিটেইন করার সুযোগ থাকবে। তবে কোন খেলোয়াড় কোন ক্যাটাগরিতে থাকবেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। গত পিএসএলে লাহোর কালান্ডার্সে খেলেছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান, মেহেদী মিরাজ, রিশাদ হোসেন।

প্রতিটি দলে ১৬ থেকে ২০ জন খেলোয়াড় রাখা যাবে, যার মধ্যে বিদেশি ক্রিকেটারের সংখ্যা হবে পাঁচ থেকে সাতজন। সব খেলোয়াড়ের সঙ্গে দুই বছরের চুক্তি করা হবে। পাশাপাশি, প্রতিটি দলে অন্তত একজন অনূর্ধ্ব-২৩ বয়সী স্থানীয় ক্রিকেটার খেলানো বাধ্যতামূলক করা হয়েছে, যিনি এর আগে কখনও পিএসএলে অংশ নেননি।

নিলামের বাইরে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে একজন বিদেশি খেলোয়াড়কে সরাসরি চুক্তিতে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। প্রতিটি দলের নিলাম বাজেট ধরা হয়েছে ৪৫ কোটি রুপি। তবে সরাসরি বিদেশি খেলোয়াড় নেওয়ার ক্ষেত্রে বাজেট সর্বোচ্চ ৫০ কোটি ৫০ লাখ রুপি পর্যন্ত বাড়ানো যাবে।

চলতি মাসের শুরুতে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বিতর্কের মধ্য দিয়ে বাদ পড়ার পর পাকিস্তান সুপার লিগে মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার ঘোষণা আসে। তবে বাংলাদেশের এই বাঁহাতি পেসার কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন, তা এখনও নিশ্চিত করা হয়নি।

গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে শিরোপা জয়ের আনন্দ ভাগ করে নেন বাংলাদেশের তিন ক্রিকেটার—সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন।

পিএসএলের একাদশ আসর শুরু হবে আগামী ১৬ মার্চ, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ মে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

পিএসএলের প্রথম নিলাম ১১ ফেব্রুয়ারি, সর্বোচ্চ ভিত্তি মূল্য ৪ কোটি ২০ লাখ

আপডেট টাইম : ১১:৪০:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬