ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ভারতে খেলতে যাবে না বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১১:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ১০৩ বার

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেছে, যেখানে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় বিসিবি আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে পুনরায় অনুরোধ জানায়, যাতে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলংকায় স্থানান্তর করা হয়। এ সময় বোর্ড বাংলাদেশ সরকারের মতামত ও উদ্বেগও আইসিসিকে অবহিত করে, বিশেষ করে দল, বাংলাদেশি সমর্থক, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে। আলোচনাগুলো গঠনমূলক, সৌহার্দপূর্ণ ও পেশাদার পরিবেশে অনুষ্ঠিত হয় এবং সংশ্লিষ্ট সব পক্ষ খোলামেলা আলোচনায় অংশ নেয়। অন্যান্য বিষয়ের পাশাপাশি, ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সহজতর করার লক্ষ্যে বাংলাদেশকে ভিন্ন একটি গ্রুপে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও আলোচনা করা হয়। আইসিসি প্রতিনিধি দলে ছিলেন ইভেন্টস ও করপোরেট কমিউনিকেশনসের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা এবং ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। ভিসা প্রত্যাশার চেয়ে দেরিতে পাওয়ায় গৌরব সাক্সেনা সরাসরি বৈঠকে উপস্থিত থাকতে পারেননি এবং তিনি ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন। অ্যান্ড্রু এফগ্রেভ সরাসরি বৈঠকে উপস্থিত ছিলেন।

বিসিবির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি মো. আমিনুল ইসলাম, সহসভাপতি মো. শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী। এ বিষয়ে বিসিবি ও আইসিসি গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ভারতে খেলতে যাবে না বাংলাদেশ

আপডেট টাইম : ১২:১১:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬