ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মোস্তাফিজদের গুরু এবার বিশ্বকাপে জিম্বাবুয়ের বোলিং পরামর্শক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৯৮ বার

আসন্ন আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে জিম্বাবুয়ে ক্রিকেট দলের বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন কোর্টনি ওয়ালশ। ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি পেসার বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন। জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) এক বিবৃতিতে জানিয়েছে, ওয়ালশ ইতোমধ্যেই দলের সঙ্গে কাজ শুরু করেছেন।

টেস্ট ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেট নেওয়া কোর্টনি ওয়ালশ এর আগে বাংলাদেশ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ নারী দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। ২০২৪ সালে জিম্বাবুয়ে নারী দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবেও কাজ করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘বি’-তে জিম্বাবুয়ের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান এবং সহ-আয়োজক শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের চারটি গ্রুপ ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়—কলম্বোর দুটি ভেন্যু ও পাল্লেকেলেতে একটি ম্যাচ।

নিয়োগের পর প্রতিক্রিয়ায় ওয়ালশ বলেন, ‘দল হিসেবে আমরা যদি একসঙ্গে কাজ করি, পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারি, তাহলে ভালো কিছু করার যথেষ্ট সুযোগ আছে। দলের বোলিং আক্রমণের সমন্বয় আমাকে মুগ্ধ করেছে, আর এই দলে যে সম্ভাবনা রয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।’

জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বলেন, ‘বিশ্বমঞ্চে সফল হতে কী প্রয়োজন, তা কোর্টনি ওয়ালশ খুব ভালোভাবে জানেন। তার অভিজ্ঞতা, পেশাদারিত্ব এবং খেলোয়াড়দের গড়ে তোলার দক্ষতা বিশ্বকাপের আগে আমাদের বোলিং ইউনিটকে আরও শক্তিশালী করবে।’

সিকান্দার রাজার নেতৃত্বাধীন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে পেস আক্রমণে রয়েছেন ব্লেসিং মুজারাবানি, রিচার্ড নাগারাভা ও টিনোটেন্ডা মাপোসা। পেস অল-রাউন্ডার হিসেবে আছেন ব্র্যাড ইভানস ও তাশিঙ্গা মুসেকিওয়া। স্পিন বিভাগের দায়িত্বে থাকবেন ওয়েলিংটন মাসাকাদজা, গ্রায়েম ক্রেমার ও অধিনায়ক সিকান্দার রাজা স্বয়ং। উল্লেখ্য, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল জিম্বাবুয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মোস্তাফিজদের গুরু এবার বিশ্বকাপে জিম্বাবুয়ের বোলিং পরামর্শক

আপডেট টাইম : ০২:১৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬