ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

রাজার মতো খেলো: মিরাজদের স্যামি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০১৬
  • ৪২৯ বার

৪৩ রানে ৭ উইকেট হারানো বিধ্বস্ত রাজশাহীকে টেনে তোলার দায়িত্বটা কাঁধে তুলে নেন মেহেদী হাসান মিরাজ এবং ফরহাদ রেজা। দলকে ৮৫ রানের অনবদ্য জুটি উপহার দেন তাঁরা। তবে তাদের এই নৈপুণ্যের পেছনে উৎসাহ যুগিয়েছেন দলনেতা ড্যারেন স্যামি।

রংপুরের বিপক্ষে ৪৯ রানের দাপুটে জয়ের পর সংবাদ সম্মেলনে স্যামি বলেন, ‘মিরাজ-ফরহাদ জুটি আজ দলের জন্য দারুণ সহায়তা করেছে। ওদেরকে (মিরাজ-ফরহাদ) বলেছিলাম কিংসের মতো খেলো।’

মিরাজ-ফরহাদকে চ্যাম্পিয়ন উপাধিতে ভূষিত করে স্যামি বলেন, ‘ওদের উপর আমার বিশ্বাস ছিল। ওরা পেরেছে। সত্যিই ওরা চ্যাম্পিয়ন।’

সামনের ম্যাচগুলোতে আরও ভালো ক্রিকেট খেলতে চান স্যামি। ‘আমরা উপযুক্ত সময়ে ভালো খেলছি। যেটা দলের জন্য প্রয়োজন ছিল। এখন শুধু সামনে এগিয়ে যাওয়া। পরবর্তী ম্যাচগুলোতে আরও ভালো ক্রিকেট খেলতে হবে।’

উল্লেখ্য, আগামী বুধবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বিকাল ৫.৪৫টায় মাঠে নামবে রাজশাহী কিংস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

রাজার মতো খেলো: মিরাজদের স্যামি

আপডেট টাইম : ১১:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০১৬