ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হাওর মন্ত্রণালয়সহ ৭ দফা দাবি, প্রধানমন্ত্রীর কাছে চিঠি সাংস্কৃতিক ক্ষয় ও নৈতিক সংকটে হুমকিতে রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রাত্যহিক অনাচার থেকে ‘ডিপ স্টেট’ গভীর সংকটের সতর্কবার্তা: ড. দিপু সিদ্দিকী প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হচ্ছেন বিজন কান্তি সরকার বেড়িবাঁধ সংস্কারের বিল না পেয়ে বিপাকে পিআইসি সদস্যরা মহিষারকান্দি গ্রামের পাকা রাস্তা কবে হবে ? দুর্ভোগে দিন কাটছে বাসিন্দাদের বাগদান সম্পন্ন, বিয়ে হবে দেশের আইন মেনে : লুবাবা ফ্যামিলি ও কৃষক কার্ডের টাকা ছাপিয়ে দিচ্ছি না: প্রধানমন্ত্রী আন্দোলনে যাচ্ছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ : ফটিকছড়িতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২০০ মার্কিন পাইলটের আবাসন গুঁড়িয়ে দিলো ইরান, বেশ কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস

বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ না করলে খেলবেনই না ক্রিকেটাররা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৬০ বার

এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা দিয়েছিলেন ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। আজও তাঁর দাবি একটাই। নাজমুল পদত্যাগ না করলে মাঠে না নামার ঘোষণা দিয়েছেন তিনি।

বনানীতে আজ দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছিলেন মিঠুন। লিটন দাস, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজরা ছিলেন এই সভায়। সম্মিলিত আলোচনা করেই ক্রিকেট না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিঠুন। সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, ‘এই নিয়ে আমাদের ক্রিকেটারদের মধ্যে আলাপ-আলোচনা হয়েছে। কাল রাত থেকে বিভিন্ন সময়ে শুধু প্রসিডিউর, প্রসিডিউর, প্রসিডিউর শব্দটা শুনছি। একটা পর্যায়ে তারা ওএসডি করতে চেয়েছিল (নাজমুলকে)। সেটা আমরা মেনে নিইনি। তাঁর (নাজমুল) জন্য ৪৮ ঘণ্টা সময় চেয়েছিল। তাদের (বিসিবি) প্রসিডিউর অনুযায়ী নাকি ৪৮ ঘণ্টা সময় লাগবে। আমি ক্রিকেটারদের সঙ্গে আলাপ-আলোচনা করেছি। আলোচনার পরে আমাদের প্রশ্ন হচ্ছে ৪৮ ঘণ্টা পরে যদি তিনি এখান (বিসিবি) থেকে পদত্যাগ না করেন, তারপরও তো আমাদের খেলা বন্ধ করতে হচ্ছে।’

কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলায় তোপের মুখে পড়েন এম নাজমুল ইসলাম। তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, মুমিনুল হকরা তখন নাজমুলের পেশাদারত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মিঠুনও গত রাতে নাজমুলের শব্দচয়ন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া—গতকাল এমন বক্তব্য দেওয়ায় নাজমুলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

মিঠুনের সোজাসাপটা উত্তর নাজমুল থাকলে কোনোমতেই ক্রিকেটাররা মাঠে নামবেন না। এটার দায় ক্রিকেটাররা কোনোভাবেই নেবেন না বলে জানিয়েছেন। এর পুরো দায়ভার বিসিবিকে নিতে হবে বলে উল্লেখ করেছেন তিনি। কোয়াব সভাপতি বলেন, ‘তারা (বিসিবি) এখন অনুরোধ করছে আমাদের খেলতে। আমরা যদি মাঠে আজ ধরেন প্রতিবাদস্বরূপ প্রথম ম্যাচ বর্জন করলাম। প্রথম ম্যাচ হলো না। দ্বিতীয় ম্যাচ থেকে যদি আমরা খেলতেও যাই, তারা ৪৮ ঘণ্টার যে সময় চেয়েছে, ৪৮ ঘণ্টা পরে যদি তাঁকে (নাজমুল) না সরানো হয়, তাহলে খেলা বন্ধই রাখতে হচ্ছে। আমরা মাঠে যাব একটাই শর্তে। বিসিবি থেকে তারা আপনাদের সামনে এসে যদি প্রতিশ্রুতি দেন, ঠিক আছে আমরা নিশ্চয়তা দিচ্ছি। ৪৮ ঘণ্টার মধ্যে এই লোক থাকবে না। যদি (নাজমুল) থাকেন, তখন ক্রিকেটাররা যদি খেলা বন্ধ করে, সেটার জন্য তাদের ওপরে কোনো দায়ভার যাবে না। তার সম্পূর্ণ দায়িত্ব বিসিবি নেবে। এই শর্তে মাঠে ফিরতে পারি, যদি আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসে। এটা নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু কোনো নিশ্চয়তা পাইনি।’

মিরপুরে আজ সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটানস ম্যাচ। এই ম্যাচও মাঠে গড়ায় কি না, তা নিয়ে রয়েছে সন্দেহ। সে যা-ই হোক, মিঠুনের চাওয়া আজকের প্রথম ম্যাচ (চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেস) এরপর যখনই হবে দর্শকেরা যেন ফ্রিতে খেলা দেখতে পারেন। বনানীর শেরাটন হোটেলে কোয়াব সভাপতি বলেন, ‘আজকের যে প্রথম ম্যাচটা বাতিল হলো, জানি না দ্বিতীয় ম্যাচটা হবে কি না। কিন্তু আমাদের বোর্ডের কাছে অনুরোধ থাকবে—আজ যে দর্শকেরা টিকিট কেটে এসেছেন, এটা তো অবশ্যই ভবিষ্যতে পুষিয়ে দেওয়া হবে। সে সময় যেন তাঁরা ফ্রিতে খেলা দেখতে পারেন, আজকের টিকিট দিয়ে যেন খেলাটা দেখতে পারেন, সেটা আমাদের একটা শর্ত ছিল।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হাওর মন্ত্রণালয়সহ ৭ দফা দাবি, প্রধানমন্ত্রীর কাছে চিঠি

বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ না করলে খেলবেনই না ক্রিকেটাররা

আপডেট টাইম : ০৬:১৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬