ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসির অনুরোধের পরও ভারত যাচ্ছে না বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ১১৫ বার

প্রথমে নিরাপত্তার দোহাই, একবার প্রচ্ছন্ন হুমকি, সবশেষ ভারতে না খেলার ব্যাপারে বাংলাদেশের অবস্থান পরিবর্তনের অনুরোধ করেছিল আইসিসিÑ তাতে মন গলেনি বাংলাদেশের। বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থাকে নিজেদের সিদ্ধান্ত আবারো জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ। ভারতের বাইরেই বাংলাদেশের ম্যাচ আয়োজনে আরেক দফায় অনুরোধ করা হয়েছে বোর্ডের পক্ষ থেকে। বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্সের পর গতকাল দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিসিবি। ভিডিও কনফারেন্সে বিসিবির প্রতিনিধি ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, দুই সহসভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ এবং ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ভারত সফরে না যাওয়ার ব্যাপারে অবস্থান পুনরায় নিশ্চিত করে বিসিবি এবং বাংলাদেশের মাচগুলো ভারতের বাইরে আয়োজনের ব্যাপারটি বিবেচনা করতে আহ্বান জানায়। টুর্নামেন্টের সূচির মধ্যেই ঘোষণা হয়ে যাওয়ার দিকটি তুলে ধরে আইসিসি এবং বিসিবিকে তারা অনুরোধ করে অবস্থান পুনর্বিবেচনা করার জন্য। কিন্তু বিসিবি রয়ে যায় আগের অবস্থানেই। বিসিবির প্রতিনিধিরা আইসিসিকে স্পষ্ট করে জানিয়েছেন, বর্তমান অবস্থায় বাংলাদেশ দলের পক্ষে ভারত সফর করা সম্ভব নয়। বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব পুনরায় পেশ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ক্রিকেটার, কর্মকর্তা ও স্টাফদের মঙ্গল নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং ব্যাপারটি নিয়ে আইসিসির সঙ্গে তারা গঠনমূলক সম্পৃক্ততা চালিয়ে যাবে।

ভারতীয় বোর্ডের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার পর থেকেই চলছে এই টানা পড়েন। ভারতে নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের জন্য দুই দফায় আইসিসিকে অনুরোধ করে বিসিবি। ভারতের নিরাপত্তা ঝুঁকির নানা দিক তুলে ধরে দ্বিতীয় মেইলে। সূচি ও ভেন্যু চূড়ান্ত হয়ে যাওয়ার পর বিশ্বকাপের এত কাছাকাছি এসে আইসিসির জবাবটাও অনেকটা অনুমিতই। সমাধান খুঁজে বের করতে দুই পক্ষই আলোচনা চালিয়ে যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার শেষ হচ্ছে না তাই এখনই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসির অনুরোধের পরও ভারত যাচ্ছে না বাংলাদেশ

আপডেট টাইম : ১০:২৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬