ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৭৭ বার

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্সআপ হয় দক্ষিণ আফ্রিকা। ফাইনালে জয়ের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত ভারতের কাছে ৭ রানে হেরে যায় প্রোটিয়ারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম পর্বেও এইডেন মার্করামের দলকে ফাইনালে দেখার অপেক্ষায় আছেন বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যমকে ডোনাল্ড বলেন, ‘ভারতে এটা একটা বড় টুর্নামেন্ট (২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ) হতে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকা খুব শক্তিশালী দল বেছে নিয়েছে। কে যাচ্ছে না এবং কে যাওয়া উচিত ছিল ইত্যাদি নিয়ে সবসময় প্রশ্ন থাকতেই পারে। আমি আশা করি দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে দেখতে পাব।’

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের মাঠে বরাবরই কঠিন পরীক্ষা দিতে হয় বোলারদের। আসন্ন ছোট সংস্করণের বিশ্বকাপও এর ব্যতিক্রম হবে না বলেই বিশ্বাস ডোনাল্ডের। তাই বিশ্বকাপের আগে বোলারদের সতর্কবার্তা দিয়ে রাখলেন তিনি।

ডোনাল্ড বলেন, ‘আমার মনে হয় ভারতে টি-টোয়েন্টি উইকেট সবচেয়ে ভালো। যেকোনো বোলারের জন্য সেখানে বল করা খুবই কঠিন। আমি দেখেছি আইপিএলে পাওয়ার প্লেতে ১২৪ রান (২০২৪ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে পাওয়ারপ্লেতে ১২৫ রান করেছিল সানরাইজার্স হায়দরাবাদ) হয়েছে। ব্যাটারদের দক্ষতা সেখানে শেষ।’

২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।

১২৩ টেস্টের ২১০ ইনিংসে ৯২৩০ রান করেছেন কোহলি। ব্যাটিং গড় ৪৬.৮৫। লাল বলের ক্রিকেটে ৩০ সেঞ্চুরির পাশাপাশি ৩১টি ফিফটি করেছেন তিনি। ২০১৪ ও ২০১৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলিং কোচের দায়িত্বে ছিলেন ডোনাল্ড। সেই সুবাদে কোহলির সঙ্গে দারুণ সম্পর্ক হয়েছে তাঁর। সাবেক ক্রিকেটারের মতে, টেস্ট ক্রিকেটে আরও অনেক কিছু পাওয়ার ছিল কোহলির।

ডোনাল্ডের বিশ্বাস, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলবেন কোহলি। তিনি বলেন, ‘টেস্ট ম্যাচে আমি কোহলিকে মিস করি। আমার মনে হয়, সে খুব তাড়াতাড়ি অবসর নিয়েছে। তবে এটা ঠিক যে আমরা খুব শিগগিরই সাদা বলের বিশ্বকাপে (২০২৭ ওয়ানডে বিশ্বকাপ) তাকে দেখতে পাব। কোহলির মতো এতো ক্ষুধা আমি অন্য কোনো ক্রিকেটারের মাঝে দেখিনি। আমি তার প্রতি প্রচুর শ্রদ্ধাশীল।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

আপডেট টাইম : ০৬:৪৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬