ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মুস্তাফিজ বিশ্বকাপে থাকলে নিরাপত্তার শঙ্কা বাড়বে—আইসিসির চিঠি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৬:২০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ১৪৪ বার
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলা নিয়ে অনিশ্চয়তা যেন আরো জোরালো হয়েছে। আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) যে চিঠি দেওয়া হয়েছে তাতে তেমনই ইঙ্গিত পাওয়া গেছে।

মুস্তাফিজুর রহমান বিশ্বকাপ খেলতে গেলে নিরাপত্তা শঙ্কা আরো বাড়বে বলে আইসিসির দেওয়ায় চিঠিতে উল্লেখ করা হয়েছে। আজ বাফুফে ভবনের সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা বাড়তে পারে, এমন তিনটি কারণ আইসিসির চিঠিতে উল্লেখ করা হয়েছে।ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘আমরা চিঠির বিষয়বস্তু গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। একটি দলের ক্রিকেটার কে হবেন, সেটি একান্তই টেকনিক্যাল বিষয়। কিন্তু নিরাপত্তার অজুহাতে যখন কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে প্রশ্ন তোলা হয়, তখন সেটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়।

মুস্তাফিজ স্কোয়াডে থাকলে কেন নিরাপত্তা শঙ্কা বাড়বে, সে বিষয়ে বিস্তারিত জানাননি আসিফ নজরুল। অন্য দুই কারণের বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘বাংলাদেশ দলের যারা সমর্থক আছে তারা জাতীয় দলের জার্সি পরে ঘোরাঘুরি করলে। আর তিন হচ্ছে, নির্বাচন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মুস্তাফিজ বিশ্বকাপে থাকলে নিরাপত্তার শঙ্কা বাড়বে—আইসিসির চিঠি

আপডেট টাইম : ০৬:৪৬:২০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬