ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ‘আয়োজন করতে চায়’ পাকিস্তান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ১৪৪ বার

আইপিএলের আসন্ন আসরে বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের।

তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনার পর ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে নিরাপত্তা ইস্যুতে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

ভারত যদি আইপিএলে বাংলাদেশের একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারে তাহলে ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্রিকেটার, টিম অফিসিয়াল এবং ভক্ত সমর্থকদের কিভাবে নিরাপত্তা দিবে?

নিরাপত্তার কথা বিবেচনা করেই ভারত সফরে না যাওয়ার কথা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) লিখিত আকারে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে চাইছে না বাংলাদেশ। টুর্নামেন্টটির আরেক আয়োজক শ্রীলঙ্কায় খেলতে যাওয়ার ইচ্ছা দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এখনো বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরই মধ্যে নাকি পাকিস্তান জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার।

জিও সুপারকে বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। পিসিবি সূত্র জানায়, শ্রীলঙ্কায় ভেন্যু পাওয়া না গেলে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের আগ্রহ আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানিয়েছে তারা। সূত্র আরও জানায়, পাকিস্তানের সব আন্তর্জাতিক মানের ভেন্যু বিশ্বকাপ ম্যাচ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ‘আয়োজন করতে চায়’ পাকিস্তান

আপডেট টাইম : ০৬:৩৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬