ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ভারতে তীব্র শীতের রাতে হোটেল থেকে বের করে দেওয়া হলো খেলোয়াড়দের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪২:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৯২ বার

জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগের রাতে কনকনে ঠাণ্ডার মধ্যে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে বিভিন্ন দলের খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফদের।

শুক্রবার (৯ জানুয়ারি) ভারতের নয়ডায় এই ঘটনা ঘটেছে।

এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপ হচ্ছে গ্রেটার নয়ডার গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, যেখানে রাতের তাপমাত্রা নেমেছিল ৬-৭ ডিগ্রি সেলসিয়াসে। খেলা শেষ হওয়ার পর হোটেলে ফেরেন খেলোয়াড়রা। এসে দেখেন তাদের সব ব্যাগ ঘর থেকে বের করে দেওয়া হয়েছে।

নয়ডার বিভিন্ন হোটেল ও লজে খেলোয়াড়দের থাকার ব্যবস্থা করা হয়েছিল। সব জায়গা থেকেই তাদের বের করে দেওয়া হয়। এমন অব্যবস্থায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে জাতীয় স্তরের বক্সারদের মধ্যে।

এমন ঘটনায় ছোট বিবৃতি দিয়ে দায় সেরেছে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া, সমস্যার কথা জানার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি কোনো জায়গায় খেলোয়াড়, কোচদের থাকার ব্যবস্থা করা হয়েছে। সকলে যাতে ভালোভাবে ঘুমাতে পারে, তা নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।

এক বক্সিং কোচ বলেছেন, প্রতিযোগিতার জায়গা থেকে ফিরে সন্ধ্যা সাড়ে ৭টায় আমরা বিষয়টা জানতে পারি। আমাদের দলের সকলকে দ্রুত ঘর খালি করে দিতে বলা হয়। জানানো হয়, শুক্রবার পর্যন্তই ঘরের বুকিং করা ছিল। আমাদের গভীর রাত পর্যন্ত রাস্তাতেই থাকতে হয়। পরে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকার ব্যবস্থা করা হয়।

বক্সিং ফেডারেশনের এক কর্তা জানান অব্যবস্থাপনার কারণ। তার দাবি, প্রথমে প্রতিযোগিতা হওয়ার কথা ছিল ৩০ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত। সেভাবেই ব্যবস্থা করা ছিল। পরে প্রতিযোগিতার দিন বদলে হয়েছে ৪ থেকে ১০ জানুয়ারি। এজন্যই মূলত সমস্যা তৈরি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ভারতে তীব্র শীতের রাতে হোটেল থেকে বের করে দেওয়া হলো খেলোয়াড়দের

আপডেট টাইম : ০৬:৪২:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬