ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ভারত খেলতে যায়নি পাকিস্তানে, শ্রীলংকায় যায়নি অস্ট্রেলিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ১২২ বার

নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল। এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে অনুরোধ করেছে তাদের ম্যাচের ভেন্যু সরাতে। বিসিবি এখন আইসিসির জবাবের অপেক্ষায়।

এদিকে বাংলাদেশই প্রথম আইসিসি ইভেন্টের কোনো নির্ধারিত ভেন্যুতে খেলতে অস্বীকৃতি জানায়নি। এর আগে এমন দৃষ্টান্ত খোদ ভারত স্থাপন করেছে। তালিকায় আরও রয়েছে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে। খুব বেশিদিন আগের কথা নয়। গত বছর মার্চে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক দেশ ছিল পাকিস্তান। কিন্তু বৈরী রাজনৈতিক পরিস্থিতির কারণে পাকিস্তানে গিয়ে না খেলার সিদ্ধান্ত নেয় ভারত। ফলে ভারতের সব ম্যাচ সরিয়ে নেওয়া হয় দুবাইয়ে।

২০০৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে জিম্বাবুয়েতে যায়নি ইংল্যান্ড এবং কেনিয়ায় নিউজিল্যান্ড। ওই বিশ্বকাপের তিন আয়োজক দেশ ছিল দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া। ইংল্যান্ডের আপত্তির কারণ ছিল সেসময়ের জিম্বাবুয়ের রবার্ট মুগাবের সরকারের বিরুদ্ধে ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নেতৃত্বাধীন সরকারের কঠোর অবস্থান। আর নিউজিল্যান্ড নাইরোবিতে গিয়ে খেলতে চায়নি নিরাপত্তা ইস্যুতে। উদাহরণ আরও আছে। ইংল্যান্ডের সঙ্গে বৈরী রাজনৈতিক সম্পর্কের কারণে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিয়েছিল জিম্বাবুয়ে।

তাদের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হয়। তবে জিম্বাবুয়ে না খেললেও বিশ্বকাপে অংশ নেওয়ার শতভাগ ফি পায়। ১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করেছিল শ্রীলংকা, পাকিস্তান ও ভারত। কিন্তু অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ শ্রীলংকায় গিয়ে খেলতে রাজি হয়নি। দ্বীপদেশটিতে গৃহযুদ্ধ এবং টুর্নামেন্টের আগে বোমা বিস্ফোরণের কারণে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ বেঁকে বসে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ভারত খেলতে যায়নি পাকিস্তানে, শ্রীলংকায় যায়নি অস্ট্রেলিয়া

আপডেট টাইম : ১১:২৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬