ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বাংলাদেশ আমাদের কী ক্ষতি করেছে মোস্তাফিজকে বাদ দিতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৭:১৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ১০২ বার

গত ডিসেম্বরে মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে আইপিএলে দল পান বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। সম্প্রতি ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

মোস্তাফিজ ইস্যুতে আগামী মাসে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু তাই নয়, এই ঘটনার কারণে বাংলাদেশ সরকার থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আইপিএল ম্যাচ বাংলাদেশ যাতে সম্প্রচার না করা হয়।

আইপিএল ম্যাচে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমান মাঠে না নামাতে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) যে নির্দেশনা দিয়েছে, তার সমালোচনা করেছেন জম্মু-কাশ্মির রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেছেন, মতানৈক্য থাকলে বাংলাদেশের সরকারের সঙ্গে লড়াই করা উচিত ভারতের কেন্দ্রীয় সরকারের, বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে নয়।

গতকাল মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ওমর আবদুল্লাহ বলেন, ‘বাংলাদেশের সরকারের সঙ্গে লড়াই করুন, ক্রিকেটারদের সঙ্গে নয়। ওই ক্রিকেটারের (মুস্তাফিজুর রহমান) কী দোষ ছিলো? আপনারা কি মনে করেন যে তাকে বাদ দেওয়ায় বাংলাদেশের সার্বিক পরিস্থিতির উন্নতি ঘটবে?’

‘আর একটি কথা হলো— বাংলাদেশের জনগণ আমাদের কী ক্ষতি করেছে? তাদের সঙ্গে আমাদের সম্পর্ক বরাবরই ভালো ছিল। বাংলাদেশ কখনও আমাদের দেশে সন্ত্রাসবাদ ছড়ায়নি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বাংলাদেশ আমাদের কী ক্ষতি করেছে মোস্তাফিজকে বাদ দিতে হবে

আপডেট টাইম : ০৬:২৭:১৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬