ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’ সাত ইসলামী দলের ঐক্য গড়তে মতবিরোধ কমছে শ্রম আদালতের মামলাজট নিরসনে কার্যকর রোডম্যাপ প্রণয়নের আহ্বান শ্রমমন্ত্রীর সাড়ে চার ঘণ্টায় ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর, হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরকারি কোয়ার্টার তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাক্তনকে ক্ষমা করতে চান না পরী জ্বালানি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আইনমন্ত্রী অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, যা বলল বিসিসিআই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৩:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ১৪০ বার

ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

এই ঘটনার পরই দুই দেশের ক্রিকেট সম্পর্কে ফাটল ধরে। আগামী মাসে যৌথভাবে ভারত ও শ্রীলংকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও বাংলাদেশের সবগুলো ম্যাচ রাখা হয়েছিল ভারতে। নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ দল ভারত খেলতে যাবে না বলে আইসিসিতে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশের খেলা শ্রীলংকায় সরিয়ে নেওয়া প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, এমন কিছু করা ‘অসম্ভব’।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা এনটিভিকে জানিয়েছে, ‘কারও খেয়ালখুশিমতো ম্যাচ পরিবর্তন করা যায় না। এটি একটি লজিস্টিক বিপর্যয় তৈরি করবে। বিরোধী দলগুলোর বিমান টিকিট ও হোটেল বুকিং হয়ে গেছে। এছাড়া সম্প্রচার ক্রু এবং অন্যান্য কারিগরি বিষয়ের কারণে এটি বলা যতটা সহজ, করা ততটা নয়।’

বর্তমান সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি প্রথমদিনই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। দ্বিতীয় ম্যাচে ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় ইতালির বেলা সাড়ে ১১টায় ইতালির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এরপর ৫ দিনের বিরতি দিয়ে আবারও মাঠে নামবে বাংলাদেশ। ১৪ ফেব্রুয়ারি টাইগারদের প্রতিপক্ষ ইংল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় এ ম্যাচটিও হবে কলকাতায়। নেপালের বিপক্ষে মুম্বাইয়ে ১৭ ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। এ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

প্রসঙ্গ, দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএলের সবশেষ নিলামে মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। মোস্তাফিজকে দলে ভেড়ানোর পর থেকেই বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে নিষিদ্ধ করার দাবি তোলে ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতারা। কলকাতার মালিক শাহরুখ খানকে ‘গাদ্দার’ বলা থেকে শুরু করে মোস্তাফিজুর রহমানকে হুমকি দেন তারা। এমনকি ফিজকে খেলালে স্টেডিয়ামে ভাঙচুরের হুমকিও দেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, যা বলল বিসিসিআই

আপডেট টাইম : ০৬:২৩:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬