ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন ইমাদ ওয়াসিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১১৩ বার

ইমাদ ওয়াসিম, পাকিস্তানি অলরাউন্ডার খেলতে এসেছেন বিপিএল। ঢাকা ক্যাপিটালসের হয়ে শনিবার প্রথম ম্যাচে দারুণ বোলিংয়ে হয়েছেন ম্যাচ সেরা। তিনি আজ স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে ডিভোর্সের ঘোষণা দিয়েছেন।

সিলেট থেকে সন্ধ্যায় ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে ইমাদ জানান, “বেশ কিছু চিন্তাভাবনার পর এবং গত কয়েক বছরে যে বারবার বিবাদ ঘটেছে যা সমাধান করা সম্ভব হয়নি, তার কারণে আমি ডিভোর্সের আবেদন করেছি।” ২০১৯ সালে সানিয়ার সাথে বেশ ঘটা করে বিয়ে হয় ইমাদের। এই দম্পতির একটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে। তাদের ব্যক্তিগত জীবনকে গোপন রাখার কারণে তারা ভক্তদের মধ্যে প্রশংসিত ছিলেন।

ইমাদ পোস্টে জনগণকে অনুরোধ করেছেন, তাদের ব্যক্তিগত জীবনকে সম্মান করতে এবং দম্পতির পুরনো ছবি শেয়ার না করতে। অনলাইনে ছড়ানো গুজব এবং ভুল ধারণা প্রসঙ্গে ইমাদ সতর্ক করে বলেছেন, মিথ্যা তথ্য বা কোনও হস্তক্ষেপের চেষ্টা হলে তিনি আইনগত পথে তার প্রতিকার নেবেন। ইমাদ ভক্তদের নিশ্চিত করেছেন যে তিনি এখনো তার সন্তানদের বাবা এবং তাদের প্রতি সম্পূর্ণ দায়িত্বশীল থাকবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন ইমাদ ওয়াসিম

আপডেট টাইম : ১১:১৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

ইমাদ ওয়াসিম, পাকিস্তানি অলরাউন্ডার খেলতে এসেছেন বিপিএল। ঢাকা ক্যাপিটালসের হয়ে শনিবার প্রথম ম্যাচে দারুণ বোলিংয়ে হয়েছেন ম্যাচ সেরা। তিনি আজ স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে ডিভোর্সের ঘোষণা দিয়েছেন।

সিলেট থেকে সন্ধ্যায় ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে ইমাদ জানান, “বেশ কিছু চিন্তাভাবনার পর এবং গত কয়েক বছরে যে বারবার বিবাদ ঘটেছে যা সমাধান করা সম্ভব হয়নি, তার কারণে আমি ডিভোর্সের আবেদন করেছি।” ২০১৯ সালে সানিয়ার সাথে বেশ ঘটা করে বিয়ে হয় ইমাদের। এই দম্পতির একটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে। তাদের ব্যক্তিগত জীবনকে গোপন রাখার কারণে তারা ভক্তদের মধ্যে প্রশংসিত ছিলেন।

ইমাদ পোস্টে জনগণকে অনুরোধ করেছেন, তাদের ব্যক্তিগত জীবনকে সম্মান করতে এবং দম্পতির পুরনো ছবি শেয়ার না করতে। অনলাইনে ছড়ানো গুজব এবং ভুল ধারণা প্রসঙ্গে ইমাদ সতর্ক করে বলেছেন, মিথ্যা তথ্য বা কোনও হস্তক্ষেপের চেষ্টা হলে তিনি আইনগত পথে তার প্রতিকার নেবেন। ইমাদ ভক্তদের নিশ্চিত করেছেন যে তিনি এখনো তার সন্তানদের বাবা এবং তাদের প্রতি সম্পূর্ণ দায়িত্বশীল থাকবেন।

View this post on Instagram