ঢাকা ১২:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

অল-বাংলাদেশ ফাইনালে গৌরব-তানভীর জুটির বাজিমাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ১৪১ বার

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজের পুরুষ দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন বাংলাদেশের গৌরব সিংহ ও আব্দুল জহির তানভীর জুটি। শুক্রবার ঢাকার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত একটি রোমাঞ্চকর ফাইনালে তারা স্বদেশী মিজানুর রহমান ও রাহাতুন নাঈম জুটিকে ২-১ সেটে পরাজিত করেন।

​ম্যাচটি ছিল শুরু থেকে শেষ পর্যন্ত উত্তেজনায় ঠাসা। গৌরব-তানভীর জুটি শুরু থেকেই আক্রমণাত্মক খেলে ২১-১৯ পয়েন্টে প্রথম সেটটি জিতে নেন। কোর্ট পরিবর্তনের পর মিজান ও নাঈম জুটি দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান। এক পর্যায়ে গৌরব-তানভীর পিছিয়ে থাকলেও লড়াইয়ে ফেরার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত ১৭-২১ পয়েন্টে সেটটি হেরে যান। শিরোপা নির্ধারণী তৃতীয়  সেটে স্নায়ুচাপের চরম পরীক্ষা দিতে হয় দুই পক্ষকেই। স্কোর যখন ২০-২০, তখন টানা দুই পয়েন্ট তুলে নিয়ে ২২-২০ ব্যবধানে জয় নিশ্চিত করেন গৌরব ও তানভীর।

​খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও মেডেল তুলে দেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হাবিব উল্যাহ ডন এবং সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন। উপস্থিত ছিলেন পুলিশের ডিআইজি তাপতুন নাসরিন, ডিআইজি (স্পেশাল ব্রাঞ্চ) মো. মনিরুজ্জামান এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক শাটলার মাহবুব রব

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

অল-বাংলাদেশ ফাইনালে গৌরব-তানভীর জুটির বাজিমাত

আপডেট টাইম : ১১:১৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫