ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

১৪ তম ওভারে ফিজ ম্যাজিক, ৪ বলে ৩ উইকেটের দিনে জিতলো তার দল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১২০ বার

সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান যা করে চলেছেন, সেটা এক প্রকার ম্যাজিকই বলা যায়। এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলে ৫.২৫ ইকোনমিতে উইকেটের সংখ্যা ১৪টি। ডেথ ওভারে দেখাচ্ছেন চমকের পর চমক। আজ গালফ জায়ান্টসের বিপক্ষে ১৪তম ওভারে বোলিংয়ে এসে রীতিমতো ব্যাটার নাচিয়েছেন ফিজ। ৪ বলে ৩ উইকেট নিয়ে থামিয়েছেন রানের গতি। আর অন্য এক ম্যাচে মুম্বাই এমিরেটসের বিপক্ষে ১৮তম ওভারে ১ ওভারে ১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন।

ফিজের এমন পারফরম্যান্সে অবশ্য খুশি হওয়ার কথা বাংলাদেশি সমর্থকদের। কেননা সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমনভাবে জ্বলে উঠলে ভালো কিছু করবেই বাংলাদেশ। এই তো কিছুদিন আগে আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সেখানে হয়তো ধরে রাখবে এটার ধারাবাহিকতা।

শুরুতেই টসে জিতে ফিল্ডিং নেয় মোস্তাফিজের দুবাই ক্যাপিটালস। দ্বিতীয় ওভার বোলিংয়ে এসে কোন উইকেট না তুলে ফিজ খরচ করেন ১৩ রান। নিজের দ্বিতীয় ওভার যখন বোলিংয়ে আসেন তখন গালফের রান ৩ উইকেট হারিয়ে ১১০ রান। ১৪ তম ওভারে একে একে তুলে নেন ৩ উইকেট। থেমে যায় রানের গতি। শেষ ওভারের প্রথম বলে সহজ ক্যাচ মোহাম্মদ নবী মিস না করলে পেতেন ৪ উইকেট। এ ওভারে গালফ জায়ান্টস থামে ১৫৬ রানে। কিন্তু ঘটে এক মজার কাহিনী। ফিজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে রান আউট হন বাকি ব্যাটাররা।

মোস্তাফিজের এমন পারফরম্যান্সের দিনে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে তার দল দুবাই ক্যাপিটালস। ফিজ হয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচ। ১৯.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ রান করে ৬ উইকেটে জিতেছে ক্যাপিটালস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

১৪ তম ওভারে ফিজ ম্যাজিক, ৪ বলে ৩ উইকেটের দিনে জিতলো তার দল

আপডেট টাইম : ১০:২৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫