ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মোস্তাফিজের প্রশংসায় ভারতের সাবেক অধিনায়ক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩১:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ১১৯ বার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে দল পেয়ে হৈচৈ ফেলে দিয়েছেন মোস্তাফিজুর রহমান। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কাটার মাস্টার খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। গতকাল সংযুক্ত আরব আমিরাতে নিলামের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে কলকাতা। দলটির ভক্তরাও মোস্তাফিজের বোলিং দেখার অপেক্ষায় আছেন।

এবার মোস্তাফিজকে প্রশংসায় ভাসালেন ভারতের সাবেক অধিনায়ক কৃষ্ণামাচারি শ্রীকান্ত। বাংলাদেশি পেসারকে নেওয়ার সিদ্ধান্ত কলকাতার জন্য সঠিক বলে মনে করছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেন, ‘কলকাতা নাইট রাইডার্স নিলাম থেকে মোস্তাফিজকে নিয়েছে। এই সিদ্ধান্তটা তাদের জন্য অসাধারণ ছিল। বুদ্ধিদীপপ্ত সিদ্দান্ত।’

২০২৬ আইপিএলের নিলামটা চমক হয়ে থাকল মোস্তাফিজের জন্য। প্রথম সেটে নাম না উঠলেও পরবর্তীতে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে তারকা পেসারকে দলে টেনেছে কলকাতা। চেন্নাই সুপার কিংসের সঙ্গে কাড়াকাড়ির পর মোস্তাফিজকে পেয়েছে তারা।

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ দিয়ে আইপিএলে অভিষেক হয় মোস্তাফিজের। সে আসরে সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জেতেন তিনি। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। কলকাতা আইপিএলের তাঁর ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে এখন পর্যন্ত ৬০ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। বল হাতে নিয়েছেন ৬৫ উইকেট। বোলিং গড় ২৮.৪৪ এবং স্ট্রাইকরেট ৮.১৩।

মোস্তাফিজ ছাড়াও মাথিশা পাতিরানাকে নিয়েছে কলকাতা। এই লঙ্কান পেসারের জন্য তাদের খরচ হয়েছে ১৮ কোটি রুপি। তিনবারের চ্যাম্পিয়নদের এই সিদ্ধান্তকে ভুল মনে করছেন শ্রীকান্ত। তিনি বলেন, ‘সে (পাতিরানা) কি এত বড় বোলার? সে ঝুঁকিপূর্ণ বোলার। ব্রাভোর উপস্থিতিতে কলকাতা তাঁকে নেবে এটা অনুমান করা যাচ্ছিল। কিন্তু তাঁর দাম দেখে সবাই অবাক হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মোস্তাফিজের প্রশংসায় ভারতের সাবেক অধিনায়ক

আপডেট টাইম : ১০:৩১:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫