ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

হ্যাট্রটিক শিরোপার মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৯৯ বার

যুব  এশিয়া কাপের আগের ২ আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। স্বাভাবিকভাবেই এবারের আসরেও ফেভারিট আজিজুল হাকিম তামিমের দল। টানা তৃতীয় শিরোপা জেতার মিশনে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। আইসিসি একাডেমি গ্রাউন্ডে টস জিতেছেন আফগানিস্তানের অধিনায়ক মেহবুব তাসকিন। বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন তিনি। আগে ব্যাট করতে নেমেছে তাঁর দল।

সাম্প্রতিক পরিসংখ্যানে সমানে সমান বাংলাদেশ এবং আফগানিস্তান। মুখোমুখি সবশেষ ৫ ম্যাচে দুটি করে জয় উভয় দলের। বাকি ম্যাচটা পরিত্যক্ত হয়েছে।

তামিমের নেতৃত্বেই গত বছর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। শিরোপা ধরে রাখার মিশনে এই তরুণ অলরাউন্ডারের কাঁধেই নেতৃত্বের ভার দেওয়া হয়েছে। তাঁর ডেপুটি হিসেবে আছেন জাওয়াদ আবরার।

টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা, এবং নেপাল। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১৫ ডিসেম্বর দ্য সেভেনস স্টেডিয়ামে নেপালের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ১৭ ডিসেম্বের গ্রুপ পর্বের শেষ ম্যাচে তামিম-জাওয়াদদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচটির ভেন্যু আইসিসি একাডেমি মাঠ। এর আগে ২০২৩,২০২৪ সবশেষ দুইটি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। যুব এশিয়া কাপের এই দুই টুর্নামেন্টও হয়েছিল আরব আমিরাতে।

দুই দলের একাদশ:

বাংলাদেশ: জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), সামিউন বাশির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহ, কালাম সিদ্দিকী অ্যালেন, ইকবাল হোসেন ইমন, রিফাত বেগ, শাহরিয়ার আহমেদ, সাদ ইসলাম রাজিন।

আফগানিস্তান: খালিদ আহমদজাই, ওসমান সাদাত, ফয়সাল খান, ওজাইরউল্লাহ নিয়াজাই, মেহবুব তাসকিন (অধিনায়ক), আজিজুল্লাহ মিয়াখিল, খাতির স্টানিকজাই, আব্দুল আজিজ খান, রোহুল্লা আরব, ওয়াহিদুল্লাহ জাদরান, সালাম খান আহমদজাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

হ্যাট্রটিক শিরোপার মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট টাইম : ১২:২৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫