ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

মেসির সঙ্গে দেখা করবেন বলিউড বাদশাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ১৩০ বার

ফুটবলের জীবন্ত কিংবদন্তি বিশ্বকাপজয়ী লিওনেল মেসি আগামীকাল (১৩ ডিসেম্বর) ভারতে আসছেন। তার এই আগমনে কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য আরও একটি বড় চমক অপেক্ষা করছে। মেসির সঙ্গে একই মঞ্চে থাকতে পারেন বলিউড বাদশাহ শাহরুখ খান। একই মঞ্চে ফুটবল ও বিনোদন জগতের এ দুই তারকার উপস্থিতি কলকাতাবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে বলে একটি সূত্র জানিয়েছে।

এদিকে লিওনেল মেসি ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতে অবস্থান করবেন। প্রথমে তিনি কলকাতা, এরপর মুম্বাই এবং সবশেষে দিল্লি যাবেন।

মেসি কলকাতায় পা রাখবেন ১৩ ডিসেম্বর। ফুটবলপ্রেমীরা ইতোমধ্যে তাকে এক ঝলক দেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এর আগে ২ নভেম্বর নিজের জন্মদিনে শাহরুখ কলকাতায় যাওয়ার ইঙ্গিত দিলেও এবার সামাজিক মাধ্যম ‘এক্স’ -এ তিনি তার আগমনের আসল কারণ স্পষ্ট করেন।

সামাজিক মাধ্যমে একটি পোস্টে শাহরুখ খান লিখেছেন ‘এবার কলকাতায় নাইট প্ল্যান করছি না; বরং দিনেই মেসি রাইড হবে।’ কিং খানের এ কথাতেই স্পষ্ট হয়ে যায় যে, তিনি ক্রিকেট মাঠ নয়, বরং ফুটবলের মাঠে আসছেন।

বাদশাহ নিশ্চিত করেছেন, আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) সল্টলেক স্টেডিয়ামের অনুষ্ঠানে স্বেচ্ছায় উপস্থিত থাকবেন তিনি। এর মধ্য দিয়ে মেসি-শাহরুখের যুগলবন্দি কলকাতার দর্শকদের জন্য বছরের সেরা উপহার হতে চলেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

মেসির সঙ্গে দেখা করবেন বলিউড বাদশাহ

আপডেট টাইম : ০১:৪৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫