ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

মেসির ৪৮তম ট্রফি হবে কোনটি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১০:১৯ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১০৮ বার

লিওনেল মেসির সামনে আর মাত্র একটি শিরোপা বাকি। ক্যারিয়ারের অবিশ্বাস্য অর্জনের তালিকা যেখানে ইতোমধ্যে দাঁড়িয়ে আছে ৪৭টি ট্রফিতে, সেটিকে আরও ঐতিহাসিক করতে অপেক্ষা এখন শুধু একটাই: আরেকটি বিশ্বকাপ। সেটাই হবে তাঁর ৪৮তম শিরোপা, যদি ২০২৬ সালে আর্জেন্টিনা আবারও শিরোপা জেতে।

মহাদেশীয়, ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলের প্রতিটি বড় মঞ্চে ট্রফি জিতেছেন মেসি। ২০২৫ সালে ইন্টার মায়ামিকে এনে দিয়েছেন এমএলএস কাপে শিরোপা ৩-১ গোলের জয়ে ভ্যানকুভারকে হারিয়ে। মায়ামির হয়ে তাঁকে নিয়ে এটি ছিল তৃতীয় শিরোপা: ২০২৩ লিগস কাপ, ২০২৪ সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ এমএলএস কাপ। এর মাধ্যমে তাঁর শিরোপাসফর বেড়ে হয়েছে ৪৭।

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা যদি শিরোপা ধরে রাখতে পারে, তাহলে মেসির ট্রফিক্যাবিনেটে যুক্ত হবে ৪৮তম মুকুট। এবার বিশ্বকাপ জয়ের সম্ভবনা নিয়ে মেসি এক সাক্ষাৎকারে বলেছেন, আর্জেন্টিনা এখন বিশ্বকাপ জয়ের মতো একটি আদর্শ অবস্থায় আছে। স্কালোনির অধীনে দলের মানসিকতা, ক্ষুধা, পরিশ্রম এবং জয়ের তৃষ্ণা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। দলটি বিজয়ী মানসিকতার খেলোয়াড়ে ভরা, যারা অনুশীলন থেকে ম্যাচ—সব জায়গায় নিজেদের সর্বোচ্চটা দেয়। নতুন খেলোয়াড়রাও দলে সহজে মানিয়ে নিচ্ছে কারণ পরিবেশ অত্যন্ত ইতিবাচক। বিশ্বকাপ জয়ে পাওয়া আত্মবিশ্বাস ও স্বস্তি আর্জেন্টিনাকে আগামীর প্রতিযোগিতার প্রস্তুতিতে বাড়তি শক্তি দেবে, এবং এই সুযোগটাকে পুরোপুরি কাজে লাগানোই এখন তাদের লক্ষ্য।

মেসির জেতা ৪৭টি শিরোপা

জাতীয় দলের হয়ে ৬টি
• অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ ২০০৫
• অলিম্পিক স্বর্ণ ২০০৮
• কোপা আমেরিকা ২০২১, ২০২৪
• ফাইনালিসিসিমা ২০২২
• বিশ্বকাপ ২০২২

বার্সেলোনার হয়ে ৩৫টি
চ্যাম্পিয়নস লিগ ৪
লা লিগা ১০
কোপা দেল রে ৭
ক্লাব বিশ্বকাপ ৩
ইউরোপিয়ান সুপার কাপ ৩
স্প্যানিশ সুপার কাপ ৮

পিএসজি–র হয়ে ৩টি
লিগ–১ ২
ফ্রেঞ্চ সুপার কাপ ১

ইন্টার মায়ামির হয়ে ৩টি
লিগস কাপ ২০২৩
সাপোর্টার্স শিল্ড ২০২৪
এমএলএস কাপ ২০২৫

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

মেসির ৪৮তম ট্রফি হবে কোনটি

আপডেট টাইম : ১১:১০:১৯ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫