ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

কোনোমতে হার এড়িয়ে শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৭৪ বার

লা লিগায় শীর্ষে ফিরে এলেও জয়হীনভাবেই মাঠ ছাড়তে হলো রিয়াল মাদ্রিদকে। জুড বেলিংহ্যামের একটি গোল ও একটি অ্যাসিস্টে শেষ মুহূর্তে ম্যাচে সমতা ফেরে। এলচের মাঠে ২-২ ড্র করে মাঠ ছাড়ে জাবি আলোনসোর দল। আগের দিন অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ গোলে হারিয়ে সাময়িকভাবে প্রথম স্থানে উঠেছিল বার্সেলোনা। এবার ১ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে রিয়াল।

রবিবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচটির প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ৮ম মিনিটে আলেশি ফেবাসের গোলে এগিয়ে যায় স্বাগতিক এলচে। তার স্বল্প দূরত্বের শট বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়ার হাত এড়িয়ে পোস্ট ঘেঁষে জালে জড়ায়। ৭৮ মিনিটে বেলিংহ্যামের মাথা ছুঁয়ে আসা বল ডি-বক্সে পেয়েই সমতা ফেরান সাবেক বোর্নমাউথ ডিফেন্ডার ডিন হুইসেন। তবে খুব বেশি সময় স্থায়ী হয়নি সেই সমতা।

৮৪ মিনিটে পাল্টা আক্রমণে দুর্দান্ত নিচু শটে রিয়ালের জালে বল পাঠান আলভারো রদ্রিগেজ, আবারও এগিয়ে যায় এলচে। কিন্তু শেষ হাসি হাসে রিয়ালই। ম্যাচের ৮৭তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের কাটব্যাক ডান দিক থেকে ধরে জোরালো শটে গোল করেন ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যাম। শেষ চার লিগ ম্যাচে এটি তার তৃতীয় গোল। যোগ করার সময়ের সপ্তম মিনিটে দ্বিতীয় হলুদ দেখে মাঠ ছাড়েন এলচের ডিফেন্ডার ভিকি।

প্রথমার্ধে রিয়ালের সেরা সুযোগ দুটিই পান এমবাপ্পে। একবার তিনি সোজা শটে গোলরক্ষক ইনিয়াকি পেনার গায়ে মেরে বসেন। আরেকবার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ক্রসে তার ভলিও আটকে দেন পেনা। বিপরীতে এলচেও বেশ কিছু সুযোগ পায়। রাফা মিরের কাছ থেকে কোর্তোয়া দারুণ সেভ করেন। আর আন্দ্রে দা সিলভার একটি নিচু শটও ফিরে আসে রক্ষণ দেয়ালের বাধায়।

ম্যাচ শুরুর আগে এক বিব্রতকর ঘটনার জন্য ক্ষমা চায় রিয়াল মাদ্রিদ। লিভারপুলের সাবেক তারকা ডিওগো জোটা ও তার ভাই আন্দ্রে সিলভাকে স্মরণ করতে তৈরি করা ভিডিওতে ভুল করে এলচে ফরোয়ার্ড আন্দ্রে দা সিলভার ছবি ব্যবহারের কারণে ক্লাবটি ক্ষমা প্রার্থনা করে। আগামী বুধবার (২৬ নভেম্বর) চ্যাম্পিয়নস লিগে অলিম্পিয়াকোসের মাঠে পরবর্তী ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

কোনোমতে হার এড়িয়ে শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ

আপডেট টাইম : ০৯:৪৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫