ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

ধবলধোলাই করা থেকে ৪ উইকেট দূরে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৬৭ বার
অতিমানবীয় কিছু না হলে মিরপুর টেস্টের ফল স্পষ্ট। শুধু বাংলাদেশের উদযাপনের অপেক্ষা বাড়িয়েছে আয়ারল্যান্ড। দ্বিতীয় টেস্টের শেষ দিন আইরিশরা হারের ব্যবধান কতটুকু কমাতে পারে সেটাই এখন দেখার বিষয়।

আয়ারল্যান্ডকে দুই টেস্টের সিরিজে ধবলধোলাই করতে বাংলাদেশের প্রয়োজন আর ৪ উইকেট।

অন্যদিকে সিরিজে সমতায় ফিরতে আয়ারল্যান্ডের দরকার ৩৩৩ রান। যা অসম্ভবই বটে! দিন শেষে ১৭৬ রান তুলতেই যেখানে ৬ উইকেট হারিয়েছে, সেখানে বাকি ৪ উইকেটে তিনশোর্ধ্ব রান করা অসম্ভব।আগামীকাল লেজের ব্যাটারদের নিয়ে পরাজয়ের ব্যবধান কমানোর দায়িত্ব কার্টিস ক্যাম্ফার ও অ্যান্ডি ম্যাকব্রাইনের কাঁধে। ক্যাম্ফারের ৩৪ রানের বিপরীতে ১১ রানে অপরাজিত আছেন ম্যাকব্রাইন।

বাংলাদেশকে বড় জয়ের স্বপ্ন দেখিয়ে চতুর্থ দিন শেষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম।তিন উইকেট নেওয়ার পথে রেকর্ড গড়েছেন তাইজুল। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের মালিক এখন তিনি। অ্যান্ড্রু বালিবির্নিকে এলবিডব্লিউ করে ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকে (২৪৬)।

পরে পল স্টার্লিং ও দিনের শেষ ব্যাটার স্টেফানি দোহানিকে আউট করে বিশেষ মাইলফলকের সামনেও দাঁড়িয়ে বাঁ-হাতি স্পিনার। আর একটা পেলেই বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ২৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়বেন তিনি।৫০৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আয়ারল্যান্ড। দলীয় ২৬ রানেই দুই ওপেনার বালবির্নি ও স্টার্লিংকে ফেরান তাইজুল। মাঝে হ্যারি টেক্টর (৫০) ফিফটি করে দলের হাল ধরার চেষ্টা করলেও তাকে আউট করে দ্বিতীয় উইকেট নেন হাসান মুরাদ।

এর আগে ক্যাড কারমাইকেলকে ফেরান বাঁ-হাতি স্পিনার। বাকি উইকেটটি নিয়েছেন খালেদ আহমেদ।এর আগে ১ উইকেটে ১৫৬ রানে চতুর্থ দিন শুরু করতে নেমে ৪ উইকেটে ২৯৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এক রান করা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছাড়া বাকি সবাই ফিফটি পেয়েছেন। ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলে একটা কীর্তি গড়েছেন মুশফিকুর রহিম। শততম টেস্টে সেঞ্চুরি ও ফিফটি করা দ্বিতীয় ব্যাটার তিনি। তার আগে এই কীর্তি গড়া অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং তো দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন।

মুশফিকের বিপরীতে ফিফটি পেয়েছেন প্রথম তিন ব্যাটার—মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম ও মমিনুল হক। দুই ওপেনার মাহমুদুল (৬০) ও সাদমান (৭৮) সেঞ্চুরি থেকে অনেক দূরে আউট হলেও খুব কাছে গিয়ে পাননি মমিনুল। ১৩ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন বাঁহাতি ব্যাটার। প্রথম ইনিংসে ৬৩ করার বিপরীতে আজ করেছেন ৮৭ রান। প্রতিপক্ষের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন গ্যাভিন হোয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

ধবলধোলাই করা থেকে ৪ উইকেট দূরে বাংলাদেশ

আপডেট টাইম : ০৭:০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫