ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

সেঞ্চুরি টেস্টে সেঞ্চুরির পর স্ত্রীর ত্যাগের কথা শোনালেন মুশফিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৮৩ বার

মি. ডিপেন্ডবল’ তকমা পাওয়া মুশফিক বাংলাদেশের অনেক ক্রিকেটারের আদর্শ। তাঁর দীর্ঘ এ পথচলায় পরিবারের অবদান বিশেষভাবে মনে করলেন সংবাদ সম্মেলনে। সমৃদ্ধ ক্যারিয়ারে মুশফিক কৃতিত্ব দিলেন স্ত্রী জান্নাতুল কিফায়াতকে। স্ত্রীর অবদান ছাড়া এই পর্যন্ত আসতে পারতেন না বলেই মনে করেন এই উইকেটরক্ষক ব্যাটার।

২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর কিফায়াতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুশফিক। এই দম্পতির ঘর আলো করে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি পৃথিবীতে আসে ছেলে শাহরোজ রহিম মায়ান। ২০২৩ সারলে কন্যাসন্তাদের বাবা হন সাবেক অধিনায়ক।

ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরির পর মুশফিক বলেন, ‘আমার মনে হয় সবচয়ে বড় ত্যাগ, বড় সাপোর্ট আমার স্ত্রী দিয়েছে। হয়তোবা একটু অন্যদের তুলনায় বেশি অনুশীলন করি। এটা সম্ভব হতো না যদি আমার ঘরে এরকম একটা পরিবেশ না থাকত। আমরা যৌথ পরিবারে থাকি। আমার স্ত্রীর ওপর যে প্রত্যাশা সবাইকে ওভাবে ম্যানেজ করা, আমার পর্যন্ত ইমার্জেন্সি না আসা পর্যন্ত সব কিছুই সে করতে পারে। অনেক বড় বিষয়। এটা অনেক বড় স্যাক্রিফাইস।’

ক্যারিয়ারে স্ত্রীর অবদানের ব্যাখ্যা দিতে গিয়ে মুশফিক আরও বলেন, ‘রাতে স্বাভাবিকভাবে ছোট বাচ্চারা সারারাত ঘুমায় না। তবে আমাকে এর জন্য একটাও নির্ঘুম রাত কাটাতে হয়নি। পুরোটা সময় সেই রাত জেগে বাচ্চাদের মানুষ করেছে এবং আমাকে ওই টেনশন থেকে মুক্ত করার চেষ্টা করেছে। তার কাছে কৃতজ্ঞ।’

এমন একজন স্ত্রী পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন মুশফিক, ‘হয়তো কখনো তাঁর সামনে বলা হয়ে উঠে না। এটারও একটা অভিযোগ আছে। তবে সত্যি বলতে, আমি সেদিক থেকে ভাগ্যবান। আমার বিশাল একটি অংশ এটা। সংসার জীবনে আমার বছরের মতো হয়েছে। ২০১৪ সাল থেকে যদি ক্রিকেটের ওপর আমার প্রভাব দেখেন, সে আমার জীবনের অনেক বড় অংশ। এজন্য তাঁকে ধন্যবাদ জানাতে চাই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

সেঞ্চুরি টেস্টে সেঞ্চুরির পর স্ত্রীর ত্যাগের কথা শোনালেন মুশফিক

আপডেট টাইম : ১১:০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫