ঢাকা ০১:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা

তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে জিতল ওয়ারিয়র্স

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৭৪ বার

আবুধাবি টি-টেন লিগে তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে জিতল তার দল নর্দান ওয়ারিয়র্স।

দিনের প্রথম ম্যাচে তাসকিন আহমেদের নর্দান ওয়ারিয়র্সের কাছে ৪ রানে হেরে যায় সাইফ হাসানের আস্পিন স্ট্যালিয়ন্স।

ক্যারিয়ারে প্রথমবার টি-টেন লিগে খেলতে গিয়ে বোলিং-ব্যাটিং কোনো বিভাগেই ভালো করতে পারেননি সাইফ হাসান।

ইনিংসের সপ্তম ওভারে বোলিং করতে এসে দুই ছক্কায় ১৭ রান দেন ডানহাতি এই অফ স্পিনার। ব্যাটিংয়েও পরিস্থিতি অনুযায়ী খেলতে পারেননি। ১১ বলে করেছেন ১৫ রান।

১১৫ রানের লক্ষ্যে খেলতে নেমে সাইফের দলের ইনিংস থামে ১১০ রানে। ৩ উইকেট নিয়ে নর্দান ওয়ারিয়র্সকে জিতিয়েছেন শাহনাওয়াজ দাহানি। ২ উইকেট নিয়েছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। ২ ওভারে খরচ করেছেন ২১ রান।

এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় স্ট্যালিয়ন্স। আগে ব্যাট করে ১ উইকেটেই নির্ধারিত ১০ ওভারে ১১৪ রান করে নর্দান ওয়ারিয়র্স। জনসন চার্লসের ৩৪ বলে ৫৫ ও কলিন মুনরোর অপরাজিত ২১ বলে ৩৮ রানের ইনিংসে ১ উইকেটে ১১৪ রান সংগ্রহ করে নর্দান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে জিতল ওয়ারিয়র্স

আপডেট টাইম : ১০:৫৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫