ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের ভিডিও কানাডার প্রিমিয়ার লিগের পেজে ভাইরাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৯৬ বার

২২ বছর পর ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। ২০০৩ সালের পর এই প্রথম বাংলাদেশের কাছে ১-০ ব্যবধানে হারল ভারতীয় ফুটবল দল।

এর আগে ২০০৩ সালে ১৮ জানুয়ারি সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ঢাকার মাঠে মোনেম মুন্নার গোল্ডেন গোলটি এখনো দর্শকদের চোখে ভাসে। কিন্তু এরপর দীর্ঘ ২২ বছর। হতাশা আর আক্ষেপই ছিল লাল সবুজদের সঙ্গী। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো।

গতকাল মঙ্গলবার ভারতকে হারিয়ে দীর্ঘ দুই দশকের হতাশা আর আক্ষেপ ঘুচালেন হামজা চৌধুরী, শেখ মোরসালিনরা। ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সি- গ্রুপে নিজেদের পঞ্চম ম্যাচে ভারতকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। দলের জয়ে একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড শেখ মোরসালিন।

ভারতকে ১-০ গোলে হারানোর পর ড্রেসিংরুমে বাধভাঙা উদযাপন করেছেন বাংলাদেশের ফুটবলাররা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ১ মিনিটের একটা ভিডিও ছেড়েছে। ক্যাপশন দিয়েছে, ‘লকার রুমের উদযাপনটা এমনই। লাল-সবুজের জার্সিধারীদের অসাধারণ জয়।’

ভিডিওতে শমিত শোম, জামাল ভূঁইয়া, রাকিব হোসেনদের নাচ দেখে মনে হয়েছে, এই আনন্দ যেন থামার নয়। বিশেষ করে, শমিত নাচছিলেন অনেকটা বক্সারদের মতো। তার এই নাচ নিয়ে কানাডিয়ান প্রিমিয়ার লিগ একটি রিলস বানিয়েছে। ক্যাপশনে লেখা, ‘আমরা জানতামই না শাম (শমিত) এভাবে নাচতে পারেন।’

কানাডিয়ান প্রিমিয়ার লিগে শমিত খেলেন কাভালরি এফসির হয়ে। কানাডাতেও কয়েকবার সপ্তাহের সেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের ভিডিও কানাডার প্রিমিয়ার লিগের পেজে ভাইরাল

আপডেট টাইম : ০৭:৩২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫