ঢাকা ০১:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা

২২ বছর পর বাংলাদেশের ভারত বধে তারেক রহমানের অভিনন্দন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ১০৭ বার

ভারতকে হারাতে বাংলাদেশ ফুটবলের যে দীর্ঘ অপেক্ষা ছিল, সেটি ভেঙেছে আজকের ঐতিহাসিক জয়। মোরছালিনের একাদশ মিনিটে গোল আর পুরো দলের নির্ভীক লড়াই মাঠে যেমন নতুন সম্ভাবনার আলো জ্বালিয়েছে, বাইরে তেমনি অনুপ্রেরণার বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ২২ বছর পর ভারতের বিপক্ষে এই সাফল্য দেখিয়ে দিয়েছে—শৃঙ্খলা, ঐক্য আর আত্মবিশ্বাস থাকলে বাংলাদেশ কী অর্জন করতে পারে। তারেক রহমানের মতে, এই ম্যাচ জয়ের সাথে লাখো ক্রীড়াপ্রেমীর মনে ভবিষ্যতের নতুন আশার সঞ্চার করেছে।

তিনি আরও লিখেছেন, মোরছালিনদের এই লড়াই তরুণদের জন্য বড় প্রেরণা, আর আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্রীড়া সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। তার মতে, প্রতিভা লালন, স্বপ্নকে সহায়তা আর খেলোয়াড়দের জন্য শক্ত ভিত তৈরি করা গেলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সামনে আরও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।

২২ বছর অপেক্ষার পর এমন এক জয়ে মাঠ যেমন উচ্ছ্বসিত, দেশের খেলাধুলা নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে সামাজিকমাধ্যমে—যেখানে ফুটবলের এই সাফল্যকে ভবিষ্যতের পথচলার নতুন সূচনা হিসেবে দেখছেন অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

২২ বছর পর বাংলাদেশের ভারত বধে তারেক রহমানের অভিনন্দন

আপডেট টাইম : ১১:২০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫