ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে মধ্যরাতে হামজার পোস্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৮২ বার
আজ থেকে প্রায় ২৩ বছর আগে ঢাকা জাতীয় স্টেডিয়ামে সেদিন সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। ২০০৩ সালের সেই ম্যাচের পর থেকে বাংলাদেশের জয় নেই প্রতিবেশী দেশটির বিপক্ষে। তবে ঢাকায় আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সেই আক্ষেপ ঘোচাতে চায় স্বাগতিকরা।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিয়ম রক্ষার মর্যাদার লড়াইয়ে এ ম্যাচের আগে অনুশীলনে সোমবার নিজেদের ঝালিয়ে নিয়েছে দুদলই।
এদিকে হামজা-জায়ান-শমিতদের আগমনে বদলে গেছে বাংলাদেশের ফুটবল। আর ভারতের বিপক্ষে খেলতে তর সইছে তারকা ফুটবলার হামজারও।
সোমবার (১৭ নভেম্বর) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে স্ট্যাটাস দেন হামজা।
পোস্টে তিনি লেখেন, ‌‌‘বড় ম্যাচের জন্য সব প্রস্তুতি সম্পন্ন। আপনাদের সবাইকে দেখার জন্য আর উদ্যম অনুভব করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। ইনশাআল্লাহ।’
এএফসি এশিয়ান কাপে জিততে মরিয়া বাংলাদেশ। প্রতিপক্ষকে সমীহের চোখে দেখলেও জিততে চায় ভারতও। সব মিলে আজ দারুণ এক লড়াইয়ে প্রত্যাশা সবার।
বাংলাদেশ স্বীকৃতি ম্যাচে সর্বশেষ ভারতকে হারিয়েছিল ২২ বছর আগে—২০০৩ সালের ঢাকা সাফ চ্যাম্পিয়ানশিপে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে মধ্যরাতে হামজার পোস্ট

আপডেট টাইম : ০৯:৩৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫