ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিন মন্ত্রীর সুস্থতা কামনায় সচিবালয়ে দোয়া মাহফিল নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে পরিণত করতে চায় সরকার : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহায়তায় নতুন গতির আশা জাপানের সমাজে শান্তিশৃঙ্খলা রক্ষায় ইমামদের সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করছেন: জাতীয় ইমাম সম্মেলনে ধর্মমন্ত্রী কায়কোবাদ মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর সরাইলের ঘটনায় মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়

পাকিস্তানের কাছে বড় ব্যবধানে বাংলাদেশের হার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ৭৬ বার

বাংলাদেশ হকি দল এর আগে কখনো পাকিস্তানকে পরাজিত করতে পারেনি। বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ সিরিজে পাকিস্তানের কাছে হারা তাই প্রত্যাশিতই ছিল। তবে প্রথম ম্যাচে ৮-২ গোলে হেরে যাওয়া কারণে হারের ব্যথাটা বেশি অনুভূত হলো বাংলাদেশের।

প্রথম কোয়ার্টারে স্কোর ১-১ ছিল, কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ খেলা থেকে এক প্রকার ছিটকে যায়। এরপর খেলা যত এগোতে থাকে, পাকিস্তানের নিয়ন্ত্রণ তত বৃদ্ধি পায়। শুক্রবার (১৪ নভেম্বর) যদি পাকিস্তান দ্বিতীয় ম্যাচও জেতে, তবে তারা বিশ্বকাপ বাছাইপর্বে খেলার যোগ্য হবে। তখন তিন ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচটি হবে শুধুই আনুষ্ঠানিকতা রক্ষার।

ম্যাচের চার মিনিটে বাংলাদেশের বিপক্ষে দুটি বড় ঘটনা ঘটে। পাকিস্তানের হিট ঠেকাতে গিয়ে রোমান সরকার মাথায় আঘাত পান এবং মাঠে লুটিয়ে পড়েন। ব্যান্ডেজের পরও রক্ত ঝরতে থাকে, তাই দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। একই সময় পেনাল্টি স্ট্রোক থেকে পাকিস্তান এগিয়ে যায় অধিনায়ক আম্মাদ শাকিল ভাটের গোলের মাধ্যমে। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে হুজাইফা হোসেনের রিভার্স হিট দলের সমতা ফিরিয়ে আনে।

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে নাদিম আহমেদ ফিল্ড গোলে পাকিস্তানকে এগিয়ে নেন। ২৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আফরাজ ব্যবধান বাড়ান এবং কোয়ার্টারের শেষের দিকে নিজের দ্বিতীয় গোলও করেন। তৃতীয় কোয়ার্টারে আল ঘাজানফার ও ওয়াহিদ রানা গোল করে পাকিস্তানকে বড় ব্যবধানের জয়ের পথে এগিয়ে নেন।

চতুর্থ কোয়ার্টারের শুরুতে শাহিদ হান্নানের ফিল্ড গোলে ব্যবধান আরও বাড়ে। ৫৬ মিনিটে নাদিম আহমেদ নিখুঁত হিটে পাকিস্তানকে ৮ গোলের শীর্ষে নিয়ে যান। ৫৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম বাংলাদেশের পরাজয়ের ব্যবধান কমান।

ঢাকায় প্রায় সাড়ে তিন বছর পর আন্তর্জাতিক হকি আসর অনুষ্ঠিত হলো। সাবেক তারকা খেলোয়াড়রা বাংলাদেশ-পাকিস্তান লড়াই দেখতে এসেছিলেন। জাতীয় দলের প্রাক্তন তারকা রফিকুল ইসলাম কামাল বলেন, ‘পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ব্যবধান স্পষ্ট। ছোটখাটো ভুলে ব্যবধান আরও বেড়ে গেছে।’

বাংলাদেশ দলের অধিনায়ক রেজাউল করিম বাবু বলেন, ‘রোমান দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড়। তার মাঠ ছাড়াটা খেলায় প্রভাব ফেলেছে। আমরা পেনাল্টি কর্নারগুলো ঠিকভাবে কাজে লাগাতে পারিনি এবং কিছু ভুল করেছি। ফলে হারের ব্যবধান বেড়ে গেছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিন মন্ত্রীর সুস্থতা কামনায় সচিবালয়ে দোয়া মাহফিল

পাকিস্তানের কাছে বড় ব্যবধানে বাংলাদেশের হার

আপডেট টাইম : ০৬:৫৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫