টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে পরিচিত মুমিনুল হক সৌরভ। অতীতে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক ছিলেন তিনি। বর্তমানে টেস্ট দলের নিয়মিত মুখ এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
মুমিনুল হক সৌরভ ক্যারিয়ারের ৭৪তম টেস্ট ম্যাচ খেলছেন। টেস্ট ক্রিকেটে তিনি দেশের হয়ে সর্বোচ্চ ১৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। ১৪তম সেঞ্চুরির পথেই আছেন ৩৪ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৮০ রানে অপরাজিত আছেন মুমিনুল। আর মাত্র ২০ রান করলেই ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি পূর্ণ করতে পারবেন তিনি।
টেস্টে ১২টি সেঞ্চুরি করে মুমিনুলের ঠিক পরেই আছেন জাতীয় দলের সাবেক আরেক অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি ক্যারিয়ারের ৯৯তম টেস্টে ম্যাচ খেলছেন। বাংলাদেশি প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০০টি টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করার পথে আছেন মুশফিক।
সিলেট টেস্টের প্রথম ইনিংসে ২৮৬ রান করে আলআউট হয় আয়ারল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে সাদমান ইসলাম অনিক আর মাহমুদুল হাসান সোহান উদ্বোধনীতে ১৬৮ রানের জুটি গড়েন। ৮০ রান করে ফেরেন সাদমান।
এরপর মুমিনুল হকের সঙ্গে অবিচ্ছিন্ন ১৭০ রানের জুটি গড়েন মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৩৩৮ রান। ১৬৯ ও ৮০ রানে অপরাজিত আছেন ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকানো মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক সৌরভ।
Reporter Name 
























