ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর

টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ১১৮ বার

শ্রীলংকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় মুখোমুখি এশিয়ার এই দুই দল। পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় পাকিস্তান। ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলেই উইকেট হারান সাইম আইয়ুব। তিনি ১৪ বল খেলে মাত্র ৬ রানে আউট হন।

এরপর বাবর আজমের সঙ্গে ৮২ বলে ৫৪ রানের জুটি গড়ে ফেরেন আরেক ওপেনার ফখর জামান। তিনি ৫৫ বলে দুই চার আর এক ছক্কায় ৩২ রান করে ফেরেন।

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। তিনি ৮ বলে ১ রানে আউট হন। টেস্টের আদলে ব্যাট করে আউট হন সাবেক অধিনায়ক বাবর আজম। তিনি ৫১ বল খেলে তিন বাউন্ডারিতে ২৯ রান করে ফেরেন।

২৩.২ ওভারে ৯৫ রানে ৪ উইকেট পতনের পর দলের হাল ধরেন সালমান আলি আগা ও হুসেন তালাত। তারা পঞ্চম উইকেটে ১২১ বলে ১৩৮ রানের জুটি গড়েন। এই জুটিতেই দুইজনে ফিফটি পূর্ণ করন।

৪৩.৩ ওভারে দলীয় ২৩৩ রানে এলবিডব্লিউ হয়ে ফেরেন হুসেইন তালাত। তিনি ৬৩ বলে তিন চার আর এক ছক্কায় ৬২ রান করে ফেরেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

আপডেট টাইম : ০৭:১৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫