ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এভারকেয়ার হাসপাতালে চলছে চিকিৎসা ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক যুগে যুগে ইসলামি রাষ্ট্রে অমুসলিম প্রতিনিধি ফিরে দেখা ২০২৫ – বিজয়ের মাস ডিসেম্বর চিকিৎসাধীন ওসমান হাদিকে দেখতে গিয়ে কাঁদলেন হাসনাত আব্দুল্লাহ মেসির সঙ্গে দেখা করবেন বলিউড বাদশাহ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা চিহ্নিত সন্ত্রাসীদের হাতে বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে : জামায়াত আমির কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে : সেনাপ্রধান পাশ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গেল কয়েকমাসে অন্তত ৮০ জনকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে মিশরে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক

ভারত ও নেপাল ম্যাচ খেলতে আবারও ঢাকায় হামজা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৩২ বার

আবারও বাংলাদেশে এসেছেন হামজা চৌধুরী। নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় ফিরলেন এই ফুটবল সুপারস্টার। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছেছেন লেস্টার সিটির এই তারকা।

আগামী ১৮ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে আগামী  বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার দল। এই দুই ম্যাচই খেলবেন লেস্টার সিটির তারকা হামজা চৌধুরী। নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচের জন্য দলের সঙ্গে যোগ দিতে দেশে ফিরেছেন তিনি।

সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হামজাকে বহনকারী বিমানটি। বিমানবন্দরে এই তারকাকে অভ্যর্থনা জানান বাফুফের নির্বাহী কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ (সবুজ)।

জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ চলায় জাতীয় দলের অনুশীলন চলছে বসুন্ধরা কিংস অ্যারেনায়।  দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন হামজা।

আরেক প্রবাসী তারকা সমিত সোমের ঢাকায় পৌঁছাবেন ১১ তারিখ রাত ১২টার দিকে। তবে, নেপালের বিপক্ষে ম্যাচটি হামজা-সমিত খেলবেন কি–না, সে সিদ্ধান্ত নেবেন কোচ।

গত ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ১–১ গোলের ড্রয়ে এশিয়ান কাপ বাছাইয়ের আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের। এখন পর্যন্ত চার ম্যাচের দুটিতে ড্র, দুটিতে হার লাল-সবুজের প্রতিনিধিদের। এ মাসে ভারতের বিপক্ষে ম্যাচটি হবে বাংলাদেশের পঞ্চম বাছাই ম্যাচ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এভারকেয়ার হাসপাতালে চলছে চিকিৎসা ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক

ভারত ও নেপাল ম্যাচ খেলতে আবারও ঢাকায় হামজা

আপডেট টাইম : ১০:২৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫