ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর

বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আয়ারল্যান্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৩:১০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৮৫ বার

দুই ম্যাচের টেস্ট আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে।

সিরিজ শুরুর আগে আজ সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন দুই দলের অধিনায়ক।

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে বাংলাদেশ মুখোমুখি হয়েছে একবারই। সেবার জিতলেও এবার আরও শাণিত, আরও পরিপক্ক আয়ারল্যান্ড নিতে পারে টাইগারদের কঠিন পরীক্ষা।

আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবির্নি বলেন, বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলছে। কোয়ালিটি প্রতিপক্ষের বিরুদ্ধে টেস্ট খেলছে। আমরা খেলি আফগানিস্তান, জিম্বাবুয়ের বিপক্ষে। তাই এই কোয়ালিটির দলের বিপক্ষে খেলা বেশ গুরুত্বপূর্ণ। আমরা এখনো টেস্ট জিতিনি এমন দলের বিপক্ষে। এবার জিতে ইতিহাস গড়তে চাই। আগে যে ফলাফল পাওয়া হয়নি এবার তা পেতে চাই। এক্সাইটিং। আমরা এক টেস্টের বেশি খেলি না, এবার খেলছি। এর আগে একবার খেলেছি শ্রীলঙ্কায়। ছেলেদের এই খেলার জন্য প্যাশনের কমতি নেই। কালও সবাই স্কিল দেখাতে মুখিয়ে আছে।

৩৪ বছর বয়সী অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, আমরা আগেও এখানে খেলেছি, এই মাঠেও খেলেছি। বাংলাদেশের বিপক্ষে সাদা বলে অনেক ম্যাচ খেলা হয়েছে। আমাদেরকে আমাদের গেমপ্ল্যান অনুযায়ী খেলতে হবে। কদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে খেলে এসেছি। আত্মবিশ্বাস আছে আমাদের। ব্যাটিং হতে হবে সুশৃঙ্খল। সর্বশেষ এখানে খেলেছি ২০২৩ সালে।

আইরিশ অধিনায়ক আরও বলেন, উইকেট নিয়ে এত ভাবছি না। মনে হচ্ছে একটু ঘাস থাকবে। ঘরের বাইরে খেললে উইকেট বা কন্ডিশন নিয়ে কন্ট্রোল থাকে না। দ্রুত মানিয়ে নিয়ে খেলতে হবে। ব্যাট বা বল যাই করি আগে, আমাদের মানিয়ে নেওয়াই লক্ষ্য। অতীতে আমরা ৩ সিমার ২ স্পিনার নিয়ে খেলেছি। কাল সকালে দেখে সিদ্ধান্ত নিব। মিরপুর হলে আগেই ধারণা নেওয়া যায়। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে উইকেট কেমন আচরণ করেছে তা দেখেছি। তবে কাল মনে হয় ৩ পেস ২ স্পিনার নিয়ে সাজানোই আদর্শ ব্যাপার হবে।

তিনি আরও বলেন, আমাদের অনেকেই এখানে খেলেছে। আমি ২০১৭ সালেও খেলেছি। এখানে খেলার অভিজ্ঞতা আমাদের আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আয়ারল্যান্ড

আপডেট টাইম : ০৭:২৩:১০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫