ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

আজিজুল তামিমের সেঞ্চুরিতে সিরিজ ড্র করল বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০০:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৯৭ বার
প্রয়োজনের সময়ই জ্বলে উঠল আজিজুল হাকিম তামিমের ব্যাট। তার দুর্দান্ত সেঞ্চুরিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষটিতে ২ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বাংলাদেশের জন্য আজ জয়ের বিকল্প ছিল না। কেননা আজ হারলে কিংবা ম্যাচ পরিত্যক্ত হলেই সিরিজ জিততো আফগানিস্তানের যুবারা।

তবে তা হতে দেননি অধিনায়ক আজিজুল তামিম। সামনে থেকে নেতৃত্ব দিয়ে ২-২ ব্যবধানে সিরিজে সমতা আনতে অবদান রেখছেন তিনি।সিরিজ সমতার ম্যাচে ২০৯ রানের লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ। রাজশাহীতে রান তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে স্বাগতিকরা।

উজাইরউল্লাহ নিয়াজাইয়ের অফস্পিনে টপ অর্ডার ভেঙে পড়ে বাংলাদেশের। দলীয় ৮৭ রান তুলতেই ৪ সতীর্থকে ড্রেসিংরুমে ফিরতে দেখেন আজিজুল হাকিম। সেখান থেকে ফরিদ হাসানের সঙ্গে পঞ্চম উইকেট ৫৪ রানের জুটি গড়ে ম্যাচের হাল ধরেন বাংলাদেশের অধিনায়ক।তবে ফরিদ ব্যক্তিগত ২৩ রানে ফেরার পর আবারো ধাক্কা খায় বাংলাদেশ।

২০ রানের ব্যবধানে আরো ৩ উইকেট হারায় স্বাগতিকেরা। দলীয় ১৬১ রানে ৭ উইকেট হারানো বাংলাদেশের শঙ্কা জাগে ম্যাচ হারার। তবে এক প্রান্ত আগলে রেখে ‘নিঃসঙ্গ শেরপার’ মতো লড়ে যান আজিজুল তামিম। শেষ পর্যন্ত জিতেছেনও তিনি।অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি আজিজুল তামিম।

জয়ের জন্য যখন ২ রান প্রয়োজন তখনই আউট হন বাঁহাতি ওপেনার। কাঁটায় কাঁটায় ১০০ করে। আউট হওয়ার আগে তিন অংক স্পর্শ করেছেন দারুণ এক ছক্কা হাঁকিয়ে। ১১৮ বলের ম্যাচসেরা ইনিংসটি সাজিয়েছেন ৭ চার ও ৩ ছক্কায়। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন নিয়াজাই।টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২০৮ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেছেন ওপেনার ওসমান সাদাত। মাঝে ৪০ রানের ইনিংস খেলে দুই শোর্ধ্ব স্কোর এনে দেন অধিনায়ক মাহবুব খান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন বাঁহাতি স্পিনার সামিউন বসির

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

আজিজুল তামিমের সেঞ্চুরিতে সিরিজ ড্র করল বাংলাদেশ

আপডেট টাইম : ০৭:০০:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫