ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

মাসে ৪ লাখ রুপি যথেষ্ট নয়, শামির কাছ থেকে ১০ লাখ চান সাবেক স্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৬৪ বার

ভারতীয় এই মডেল ও অভিনেত্রীর আবেদনের ভিত্তিতে গতকাল (শুক্রবার) শামি ও পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্ট। তাদেরকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। যদিও শুনানি চলাকালে বিচারপতি মনোজ মিশ্র ও উজ্জ্বল ভূঁইয়ার আদালত হাসিনের কাছে জানতে চান, ‘মাসে চার লাখ রুপি কি যথেষ্ট নয়?’ এর আগে তিনি অভিযোগ করে জানান, শামি মাসে মাসে যে টাকা দিচ্ছেন, তা দিয়ে বর্তমান সময়ে মেয়ের শিক্ষা ও নিজের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানো সম্ভব নয়।

২০১৪ সালে প্রেম করে বিয়ের পর চার বছরের মাথায় ভারতীয় তারকা পেসার শামি ও মডেল হাসিন জাহানের সংসারে ভাঙন ধরে। এরপর থেকেই দীর্ঘ সময় ধরে তাদের বিচ্ছেদের মামলা চলছে। সেই মামলায় স্ত্রী হাসিন ও একমাত্র মেয়ে আয়রাকে ১.৩ লাখ রুপি করে মাসে ভরণপোষণের আদেশ দেন আলিপুর জেলা আদালত। সেটি মানতে না পেরে উচ্চ আদালতে যান হাসিন। কলকাতার উচ্চ আদালত শামিকে মাসে স্ত্রী ও সন্তানের ভরণপোষণ বাবদ ৪ লাখ রুপি করে খরচ বহনের নির্দেশ দেন।

dhakapost

বাংলাদেশি মুদ্রায় যা ৫ লাখ ৭২ হাজার টাকারও বেশি। এর মধ্যে স্ত্রীকে দেড় লাখ এবং সন্তানের জন্য আরও আড়াই লাখ রুপি দিতে হচ্ছে। অর্থাৎ, জেলা আদালতের দেওয়া রায়ের চেয়ে আরও বড় অঙ্কের অর্থ গুনতে হচ্ছে শামিকে। গত জুলাইতে দেওয়া হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন হাসিন। যদিও ৭ বছর আগে ‘প্রোটেকশন অব উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট-২০০৫’ অনুসারে মামলা দায়েরের পর আইনি খরচ এবং ভরণপোষণ বাবদ ১০ লাখ রুপি চেয়েছিলেন শামির স্ত্রী।

২০১৮ সালে শামির বিরুদ্ধে নির্যাতন, যৌতুকের জন্য হেনস্থার অভিযোগ তুলে মামলা করে হাসিন জাহান। পরবর্তীতে আবার ফিক্সিংয়ের অভিযোগও তোলা হয় ভারতীয় এই তারকার বিরুদ্ধে, যা অবশ্য বিসিসিআই অস্বীকার করেছে। একইসঙ্গে দাম্পত্য ও ব্যক্তিগত ইস্যু লম্বা করতে ফিক্সিংয়ের অভিযোগ তোলা হয় বলেও উল্লেখ করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

চলতি বছরের মার্চে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন শামি। আন্তর্জাতিক ক্যারিয়ারে সবমিলিয়ে ১৯৭ ম্যাচে ৪৬২ উইকেট শিকার করা এই তারকা এরপর ইনজুরি ও ফিটনেসজনিত কারণে আর গৌতম গম্ভীরের দলে ডাক পাননি। তবে ফর্ম দেখিয়ে চলেছেন ঘরোয়া ক্রিকেটে। এর আগে দাম্পত্য জীবন নিয়ে কোনো আক্ষেপ আছে কি না এক সাক্ষাৎকারে জানতে চাওয়া হয় শামির কাছে। জবাবে তিনি বলেন, ‘বাদ দিন, আমি অতীত নিয়ে কখনও আফসোস করি না। যা হওয়ার হয়েছে। কাউকে দায় দিতে চাই না, এমনকি নিজেকেও। আমি ক্রিকেটে মনোযোগ রাখতে চাই, এ ধরনের বিতর্কে যেতে রাজি নই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

মাসে ৪ লাখ রুপি যথেষ্ট নয়, শামির কাছ থেকে ১০ লাখ চান সাবেক স্ত্রী

আপডেট টাইম : ১২:০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫