ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

বাংলাদেশের ব্যাটিং কোচ হয়ে আশরাফুল বললেন, জীবন দিয়ে কাজ করব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ১১১ বার

ঘরোয়া ক্রিকেটে কোচিংয়ের অভিজ্ঞতা থাকলেও জাতীয় দলে সেটা করার সুযোগ আগে হয়নি মোহাম্মদ আশরাফুলের। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচিং প্যানেলে যুক্ত হলেন তিনি। বিসিবির বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হয়েছেন। নতুন দায়িত্ব পালন করতে নিজের সর্বোচ্চটা দেবেন ৪০ বছর বয়সী ব্যাটার।

বিসিবির সাড়ে ৭ ঘণ্টার মিটিং শেষে আশরাফুলকে ব্যাটিং কোচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ড সিরিজে এই দায়িত্ব পালন করবেন তিনি। কোচ হওয়ার সংবাদ শুনে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আশরাফুল। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। কোচিং তো শুরু করেছি কাজ করার জন্যই। যেহেতু সুযোগ পেয়েছি, চেষ্টা করব আমার যে অভিজ্ঞতা সেটা সবার সঙ্গে শেয়ার করব।’

ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশকে সাম্প্রতিক সময়ে বেশ ভোগাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ—এই দুই সিরিজে বাংলাদেশ ধবলধোলাই হয়েছে ব্যাটারদের ব্যর্থতায়। ব্যাটিং কোচ হিসেবে কী করতে চান, সেই প্রশ্নের উত্তরে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমি তো বলেছি অভিজ্ঞতা শেয়ার করব। জীবন দিয়ে কাজ করব। কেন সফল হতে পারিনি, কেন হয়েছি। সাম্প্রতিক সময়ে আমি খেলে এসেছি। মাত্র ছয় মাস হয়েছে। ইংল্যান্ডে আমি ধারাবাহিকভাবে ভালো খেলছি। কীভাবে ভালো খেলি, সেগুলোই শেয়ার করব।এখন তো জাতীয় দলে যারা কাজ করে, তাদের টেকনিক নিয়ে কাজ করব না। হয়তোবা ছোটখাটো।’

আপাতত এক সিরিজের জন্য ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন আশরাফুল। কাজটা যে সহজ হবে না, সেটা তিনি নিজেও জানেন। আজকের পত্রিকাকে ৪০ বছর বয়সী ব্যাটার বলেন, ‘চ্যালেঞ্জ তো অবশ্যই আছে।’ সিলেটে ১১ নভেম্বর শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট মিরপুরে শুরু হবে ১৯ নভেম্বর। ২৭ ও ২৯ নভেম্বর প্রথম দুই টি-টোয়েন্টি হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ২ ডিসেম্বর মিরপুরে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

বাংলাদেশের ব্যাটিং কোচ হয়ে আশরাফুল বললেন, জীবন দিয়ে কাজ করব

আপডেট টাইম : ১০:৩৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫