ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

বিশ্বকাপ ট্রফি জড়িয়ে ঘুমিয়ে পড়লেন ভারতীয় ক্রিকেটাররা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ১১৯ বার

নারী ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ইতিহাস গড়ল ভারতীয় নারী ক্রিকেট দল। নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করে ভারত তোলে ২৯৮ রান, পরে দক্ষিণ আফ্রিকাকে ২৪৬ রানে থামিয়ে নিজেদের প্রথম বিশ্বকাপ শিরোপা জয় করে নেয় হারমানপ্রীত কৌরের দল।

ম্যাচ শেষে মাঠে ও হোটেলে উল্লাসে মেতে ওঠেন ভারতীয় ক্রিকেটাররা। দলের সদস্যদের নানা ভঙ্গিমায় আনন্দ প্রকাশের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। এর মধ্যে বিশেষভাবে নজর কাড়ে জেমিমা রদ্রিগেজ ও স্মৃতি মান্ধানার একসঙ্গে তোলা একটি ছবি।

জেমিমা তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘গুড মর্নিং ওয়ার্ল্ড’। ছবিতে দেখা যায়, জেমিমা ও স্মৃতি হোটেল রুমে বিশ্বকাপ ট্রফির পাশে শুয়ে আছেন, দুজনের মুখে তৃপ্তি ও আনন্দের হাসি।

ঐতিহাসিক এই জয়ের পর দলের অন্যতম তারকা স্মৃতি মন্ধানা ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে জানান, এখনো তিনি বিশ্বাস করতে পারছেন না যে ভারত সত্যিই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।

স্মৃতি বলেন, ‘আমি জানি না কীভাবে প্রতিক্রিয়া জানাবো। এখনো বিশ্বাস হচ্ছে না। ক্রিকেট মাঠে কখনো এতটা আবেগী হইনি। ঘরের মাঠে বিশ্বকাপ জেতা-একেবারেই অবাস্তব লাগছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ট্রফি জড়িয়ে ঘুমিয়ে পড়লেন ভারতীয় ক্রিকেটাররা

আপডেট টাইম : ১২:০০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫