ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

নাঈমকে টপকে তানজিদের রেকর্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৬৩ বার

মোহাম্মদ নাঈমকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন তানজিদ হাসান তামিম। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৮ বলে ৬১ রান করার মধ্য দিয়ে এই নজির গড়েন বাংলাদেশ দলের ওপেনার তানজিদ হাসান।

বাংলাদেশ দলের হয়ে টি-টোয়েন্টিতে এক বছরে সবচেয়ে রান করার রেকর্ড গড়েছেন তানজিদ। বাঁহাতি এই ওপেনার চলতি বছর ২৩ ইনিংসে ৬টি ফিফটির সাহায্যে ৬২২ রান করেন।

টি-টোয়েন্টিতে এর আগে বাংলাদেশের হয়ে এক বছরে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ওপেনার মোহাম্মদ নাঈমের। তিনি  ২০২১ সালে ২৬ ইনিংসে তিনটি ফিফটির সাহায্যে ৫৭৫ রান করেন।

তালিকায় নাঈমের পরের দুটি জায়গা লিটন দাসের। তিনি চলতি বছরে ২১ ইনিংসে ৪টি ফিফটির সাহায্যে ৫৬৪ রান করেন।

এর আগে লিটন ২০২২ সালেও ৫০০ এর বেশি রান করেছিলেন। ২০২২ সালে ১৪০.২০ স্ট্রাইক রেটে তার রানসংখ্যা ছিল ৫৪৪। এক বছরে ৫০০ করা ব্যাটসম্যানদের তালিকায় বাংলাদেশের সর্বশেষ নামটা আফিফ হোসেনের। ২০২২ সালে আফিফ করেছিলেন ৫০০ রান, স্ট্রাইকরেট ছিল ১২৩.৭৬।

মুশফিক ও সাকিব টি–টোয়েন্টিতে কখনো এক বছরে ৪০০ রানও করতে পারেননি। এক বছরে সাকিবের সর্বোচ্চ রান ৩৪৯, করেছিলেন ২০২২ সালে। ২০১৮ সালে মুশফিক তাঁর সর্বোচ্চ ৩৯৭ রান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

নাঈমকে টপকে তানজিদের রেকর্ড

আপডেট টাইম : ০৬:৪০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫