ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’ সাত ইসলামী দলের ঐক্য গড়তে মতবিরোধ কমছে শ্রম আদালতের মামলাজট নিরসনে কার্যকর রোডম্যাপ প্রণয়নের আহ্বান শ্রমমন্ত্রীর সাড়ে চার ঘণ্টায় ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর, হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরকারি কোয়ার্টার তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাক্তনকে ক্ষমা করতে চান না পরী জ্বালানি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আইনমন্ত্রী অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

ইংলিশদের ১২ বছর পর হারাল নিউজিল্যান্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ১১৮ বার

সেই ২০১৩ সালে ইংল্যান্ডকে সিরিজ হারিয়েছিল নিউজিল্যান্ড। এরপর থেকে টানা তিন সিরিজে স্রেফ হেরেই গেছে দলটা। তবে প্রায় ১২ বছর পর সে খরা কাটাল নিউজিল্যান্ড। ইংল্যান্ডকে হারাল ওয়ানডে সিরিজে।

হ্যামিলটনে আজ বুধবার দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে দলটা। দেরিতে দলে ঢোকা ব্লেয়ার টিকনারই ধসিয়ে দিয়েছেন ইংলিশদের, নিয়েছেন ৪ উইকেট আর ড্যারিল মিচেল করলেন অপরাজিত ৫৬ রান।

ইংল্যান্ডকে মাত্র ৩৫ ওভারেই ১৭৫ রানে গুটিয়ে দেয় নিউজিল্যান্ড। জোফরা আর্চারের তেজি বোলিং কিছুটা চাপে ফেললেও, আগের ম্যাচের মতোই মিচেল ব্যাট হাতে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।

রবিবার কাইল জেমিসনের বদলে দলে যোগ দেন টিকনার। বুধবার ম্যাচের আগে পেসার ম্যাট হেনরি চোটে ছিটকে গেলে সুযোগ পান একাদশে। প্রায় এক বছর পর আন্তর্জাতিক ওয়ানডে খেলে নিজের ক্যারিয়ার-সেরা বোলিং ফিগার তুলে নেন এই ৩২ বছর বয়সী পেসার।

জো রুটকে ২৫ রানে ফেরানোর পর টেল-এন্ডারদের একে একে তুলে নিয়ে নেন টিকনার। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন জেমি ওভারটন। হ্যারি ব্রুক ৩৪ রান করে মিচেল স্যান্টনারের বলে আউট হন।

ইংলিশ ইনিংস গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডেরও। আর্চারের তীব্র গতির বলে ইনিংসের চতুর্থ বলেই উইল ইয়ং এলবিডব্লিউ হয়ে যান শূন্য রানে। কেইন উইলিয়ামসন করেন ২১ রান, এরপর রাচিন রবীন্দ্রর সঙ্গে জুটি গড়েন মিচেল। ৫৪ রানের ইনিংস খেলে রবীন্দ্র ফেরেন আর্চারের বলে। এরপর টম লাথামও দ্রুত আউট হন আদিল রশিদের বলে।

শেষদিকে অধিনায়ক স্যান্টনার ৩৪ রানে অপরাজিত থাকেন, আর মিচেল বাইরের প্রান্তে বল পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন ৩৪তম ওভারে। তৃতীয় ওয়ানডে শনিবার ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি

ইংলিশদের ১২ বছর পর হারাল নিউজিল্যান্ড

আপডেট টাইম : ০৬:২৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫