ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

১০ জনের দল নিয়েও রোনালদোদের বিদায়ঘণ্টা বাজাল বেনজেমার আল ইত্তিহাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৬৩ বার

সৌদি কিংস কাপে দুই তারকা ফুটবলার কারিম বেনজেমা ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মুখোমুখি লড়াই শেষ হলো ফরাসি তারকার জয়ে। কোচ সার্জিও কনসেইসাওয়ের দল আল ইত্তিহাদ ১০ জনের দল নিয়েও ২–১ ব্যবধানে হারিয়েছে আল নাসরকে। ফলে রোনালদোর দল বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে।

মৌসুমের শুরুটা ভালো না হলেও ঠিক সময়েই গোলের দেখা পেলেন বেনজেমা। ম্যাচের প্রথম গোলটি করেন এই ফরাসি স্ট্রাইকার। তার গোলেই আত্মবিশ্বাস ফিরে পায় গতবারের চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ। দলের খেলার নিয়ন্ত্রণ ধরে রেখে জয় নিশ্চিত করে তারা।

প্রায় আধঘণ্টা পরই সমতায় ফেরে আল নাসর। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যাঞ্জেলো বক্সের ভেতর থেকে রিবাউন্ডে গোল করে ম্যাচে ফেরান দলকে। তবে আলজেরিয়ান মিডফিল্ডার হুসেম আওয়ার ঠাণ্ডা মাথায় গোলরক্ষক প্রেড্রাগ রাজকোভিচকে পরাস্ত করে আবারও এগিয়ে দেন আল ইত্তিহাদকে। এই গোলে স্তব্ধ হয়ে যায় আল নাসরের সমর্থকরা।

২২টি শট নিয়েও গোলের দেখা পাননি রোনালদোরা। পাঁচটি শট ছিল লক্ষ্যে, কিন্তু আল ইত্তিহাদের ডিফেন্স ছিল অটল। দ্বিতীয়ার্ধের শুরুতে আল জুলায়দান লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় আল ইত্তিহাদ, তবুও গোল হজম করেনি তারা।

ম্যাচের শেষ দিকে হতাশায় ভুগতে দেখা যায়  রোনালদোকে। ফলে সৌদি আরবে আরেকটি শিরোপার সুযোগ হারালেন তিনি। তবে আল নাসর এখনো সৌদি প্রো লিগের শীর্ষে আছে টানা ছয় ম্যাচে জয়ের ধারায়।

অন্যদিকে, আল ইত্তিহাদ এই জয়ে উঠে গেছে কিংস কাপের কোয়ার্টার ফাইনালে। বর্তমানে লিগে সপ্তম স্থানে থাকা দলটি এই জয়ে হয়তো ফিরে পাবে আগের ধারাবাহিকতা, যা তাদের গতবারের চ্যাম্পিয়ন করেছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

১০ জনের দল নিয়েও রোনালদোদের বিদায়ঘণ্টা বাজাল বেনজেমার আল ইত্তিহাদ

আপডেট টাইম : ১০:২৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫