ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

আবারও মেসির জোড়া গোল, জয় মিয়ামির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৮১ বার

একের পর এক গোল করে চলেছেন লিওনেল মেসি। গত ম্যাচে হ্যাটট্রিকের পর এবার জোড়া গোলের দেখা পেলেন আর্জেন্টাইন কিংবদন্তি। তাতে টানা তিন ম্যাচে দুইয়ের অধিক গোলের দেখা পেলেন ৩৮ বছর বয়সী মহাতারকা।

মেজর লিগ সকারে (এমএলএস) প্লে-অফের প্রথম রাউন্ডে ন্যাশভিল এসসির বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছে ইন্টার মিয়ামি। মেসির দুই গোলের সঙ্গে তাদেও আলেন্দে করেন আরেক গোল। শেষ মুহূর্তে ন্যাশভিলের হয়ে একমাত্র গোলটি করেন হানি মুখতার। এই জয়ে এমএলএসের প্লে-অফ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মিয়ামি

চেজ স্টেডিয়ামে শনিবার ভোরে শুরু হওয়া ম্যাচের পুরোটা সময় অবশ্য আধিপত্য দেখিয়েছে মিয়ামি। ৫৩ শতাংশ বল নিজেদের দখলে রেখে গোলের জন্য নেয়া ১২টি শটের মধ্যে লক্ষ্যে রাখে ৬টি। বিপরীতে, গোলের জন্য নেয়া ৬টি শটের মধ্যে ন্যাশভিল লক্ষ্যে রাখতে পারে কেবল ৩টি।

খেলা শুরুর ১৯ মিনিটের মধ্যে মিয়ামির হয়ে প্রথম গোলটি করেন মেসি। এটি মেসির ক্যারিয়ারে ৮৯০তম গোল আর হেডে ২৯ তম। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। ম্যাচের ৬২ মিনিটে ব্যবধান বাড়ান আলেন্দে। যোগ করা সময়ের ৬ মিনিটে আবারও গোল পান মেসি। ন্যাশভিলের গোলরক্ষক ও ডিফেন্ডারের ভুলে পোস্টের কাছাকাছি জায়গায় বল পান মেসি। এরপর আলতো টোকায় লক্ষ্যভেদ করেন তিনি। সব মিলিয়ে এখন পর্যন্ত এমএলএসে মেসির গোলসংখ্যা ৩৯।

তবে ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছিল ন্যাশভিলও।নির্ধারিত সময়ে তারা গোলের দেখা না পেলেও যোগ করা অতিরিক্ত সময়ে এক গোল শোধ করে ন্যাশভিল। শেষ দিকে ন্যাশভিলের হয়ে সান্ত্বনা সূচক গোলটি করেন হানি মুখতার। তাতে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

আবারও মেসির জোড়া গোল, জয় মিয়ামির

আপডেট টাইম : ১১:০৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫